সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় আবারো তিনদিনের রিমান্ডে নিয়েছে গুলশান থানা পুলিশ। এছাড়া বিতর্কিত ব্যবসায়ী আবুল খায়ের লিটুকে কারাগারে পাঠানো হয়েছে।
অস্ত্র মামলায় চারদিনের রিমান্ড শেষে লুৎফুজ্জামান বাবরকে আরো পাঁচদিনের রিমাণ্ডে নেয়ায় আবেদন করে গুলশান থানা পুলিশ। মহানগর ম্যাজিস্ট্রেট জগন্নাথ দাস খোকন তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত আসামীকে সর্তকতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
নিজ বাসভবন থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলায় এর আগে গত ৩ জুন বাবরকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে এর আগে রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবার কথা উল্লেখ করে বলেছেন, আরো তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড প্রয়োজন। এসময় বাবরের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধীতা করেন। এ নিয়ে বাবরকে তিন দফায় ১১ দিনের রিমান্ডে নেয়া হলো।এদিকে বিতর্কিত ব্যবসায়ী ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুকে একই আদালত কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। এর আগে ব্যাপক দুর্নীতি এবং দেশের অর্থনীতির ক্ষতিসাধন ও দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত ৪ জুন লিটুকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। আদালতে দেয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, আসামী আবুল খায়ের লিটুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে বিশেষ ক্ষমতা আইনে একমাসের আটকাদেশের প্রস্তাব করা হয়।
বাবর আবার রিমান্ডে: তারিকে সাতে কি দেকা হবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯২

বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন
‘স্বর্ণামতি সেতু’ থেকে

আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন
ষড়যন্ত্রঋতু
বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন
আমার পছন্দের বাংলা গানগুলো

অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।