somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহেতুক কিছু কথা আমার প্রিয় দেবীর সাথে

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবার জীবনে কিছু না কিছু না পাওয়া থাকেই , যা নিয়ে ভাবলে মন খারাপ করে থাকতে পারে সে।
নবী - রাসূল কিংবা দেব-দেবী সবারই কিছু না কিছু ব্যর্থতা , কিছু না কিছু না পাওয়া ছিলোই।
এটা আমি হলফ করে বলতে পারি।

কিন্তু এই পৃথিবীর মেক্সিমাম মানুষের কোনো কিছুই অর্জন বা সফলতা থাকে না যা নিয়ে সে জীবনভর গর্বিত , আনন্দিত হতে পারে।
সব মানুষের কিছু মজার স্মৃতি থাকে যা নিয়ে ভাবলে মন খুশী হয়ে যায়।

মজার স্মৃতি আর অর্জন কিন্তু এক জিনিষ নয়।
মজার স্মৃতি মানুষকে সাময়িক খুশী করতে পারে যা অতিদ্রুত ফ্যাকাসে হয়ে যায়।
আর অর্জন সারাজীবন থাকে,
অর্জনের কথা ভাবলে শুধু মন খুশী হয় না বরং সামনে অনেক কিছু করার অনুপ্রেরণা আসে, নিজেকে অনন্যতায় নিতে ইচ্ছা করে।

তাকিয়ে দেখেন চারপাশে, আপনি যত জনকে দেখতে পাচ্ছেন কিংবা পাবেন , আমি হলফ করে বলতে পারি , আপনার সফলতা / অর্জন তাদের যে কারো থেকে বেশী।
আপনার নিজেকে নিয়ে গর্বিত হবার , খুশী হবার, অনেক কিছুই আছে, যা তাদের / আমাদের কারোই নাই।

আপনি অর্জন করে ফেলছেন বলে হয়েত আপনার কাছে আপনার অর্জন কিছুই মনে হয় না, তাই হয়েত আপনি নিজেকে গর্বিত , আনন্দিত ভাবতে পারেন না, কিছু অহেতুক বিষয়ে মন খারাপ করতে থাকেন।
কিন্তু বিশ্বাস করেন, আপনার যে অর্জন / সফলতা তা যদি আমি পেতাম তাহলে হয়েতবা আমি চিরসুখী মানুষ হতাম।

আচ্ছা, আপনার কি এটা মনে হয় না যে , ৮ জানুয়ারি এই দিনটা ক্যান ফিক্স হইল?
আমি যদি বলি, এই দিনটা আপনার বাবাই ফিক্স করছে,
প্রতিবছর আপনারা এইদিনে মন খারাপ করে থাকতেন ,ওপারে থেকে এসব দেখতে কি তার ভালো লাগত? নিশ্চয়ই না।
তাই সে স্রস্টার সাথে প্লান করে এই দিনেই আপনার কনভোকেশনের দিন দিছে, যাতে সে ২০২৫ সালে তার পরিবারকে এক সাথে হাসিমুখে দেখতে পায়।
কনভোকেশনের দিনে, আপনার বাবা তার সব আত্মীয়, বন্ধুদের নিয়ে এক সাথে বসে, আকাশ থেকে ,আপনার দিকে তাকিয়ে হাসি মুখে সবাইকে বলবে "ওই দ্যাখো , আমার মেজো মেয়ে, কত বড় হয়ে গেছে, সবার থেকে সেরা সে আজ" আর তখন সবাই আপনার বাবা কে প্রনাম করবে আর বলবে, রত্ন জম্ন দিছিস তুই।

আপনি যখন স্পিচ দিবেন , তখন আপনার বাবা আকাশ থেকে নেমে এসে আপনার পাশে দাড়িয়ে আপনার পিঠে হাত চাপড়ে বলবে , " মা , তুমি অনেক বড় হও, আমি অনেক গর্বিত আজ, তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার পাশেই আছি"
এবং, আপনার বাবা আপনাকে বলবে
"মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল।
মনটা খারাপ করে যখন তুমি একা থাকো,
ভেবো আমি শোনাই তোমায় মজার কোনো গল্প
চোখের পানি মুছে ফেলে ভেবো একটু ক্ষণ
তোমার মাথায় হাতটা বুলাই যখন তখন।"

আর এই সময় যদি, আপনি কোনো অহেতুক বিষয়ে মন খারাপ করে থাকেন তাহলে, আপনার বাবার কি ভালো লাগবে?
এত দিন ধরে যে , সে প্লান করছে ৮ তারিখে সবাইকে হাসি খুশী দেখবে, তার কি হবে?

বিশ্বাস করেন, এই বছরটা আপনার , ৭ থেকে ১০ তারিখ আপনার।
এই দিনগুলো আপনারই জন্যই এত বছর অপেক্ষা করছে।
কোনো অহেতুক বিষয়ে নিজের মন খারাপ রাখিয়েন না,
মানুষই ভূল করে, আপনিও করছেন হয়েত , মেনে নেন।
আর নিজের দিকে তাকিয়ে একটু খুশী হন, আনন্দিত হন, আপনার অর্জন কিংবা সফলতা দেখে, নিজেকে নিজে বলেন আমার মতন আর কেউ নাই, আমি সেরা, আমি শ্রেষ্ঠ।

সব সময় হাসি, খুশী থাকবেন, আমার দেবী ,
আপনার মতন আর কেউ নেই, আপনি একক।
আপনি সেরা, গোটা দুনিয়া জয় করা বাকি আছে আপনার।

আপনার বাবা আকাশ থেকে হাসি মুখে তাকিয়ে আছে,
আপনার মন খারাপ তার একটুও ভালো লাগে না, তাই আর মন খারাপ করবেন না।
ভালো করে দেখেন, আপনার বাবা সব সময় আপনার পাশে বসে আছে, আপনার মন খারাপ দেখলেও তার মনটা খারাপ হয়ে যায়।

সেই ছোট্ট মেয়েটা হাসবে , খেলা করবে আর তার সাথে আমারও হাসব।
জীবনটা সুন্দর, আমার প্রিয় দেবী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×