somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপস্থিতির ভূগোল - কেয়া ।

২০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সন্ধ্যা নেমে এলে
আমি দেখেছি—
ধানক্ষেতের ওপর ভেসে আছে
একটি অচেনা বিকেলের নিঃশ্বাস;
কেউ তাকে স্পর্শ করেনি,
তবু শিশিরের মতো
সে পৃথিবীর বুকে ঝরে পড়ছিল—
যেভাবে একদিন
আমার একাকীত্বের পাশে
নিঃশব্দে এসে বসেছিল
তোমার ছায়া।

দূরের বাঁশবনে
হয়তো এখনও বাতাস জন্ম নেয়।
তার গায়ে লেগে থাকে
কোনো বিস্মৃত শৈশবের গন্ধ—
মায়ের ডাকে ফিরে না-যাওয়া বিকেল,
পায়ের ধুলো,
আর নদীর পাড়ে ফেলে আসা
একটি নামহীন প্রতিশ্রুতি।
সেই প্রতিশ্রুতির ভেতরেই
আজও তোমার কণ্ঠস্বর
পাতার আড়ালে আড়ালে
নিঃশব্দে বেঁচে থাকে।

আমার সমস্ত দিনগুলো
এখন শুকনো শালপাতার মতো।
হালকা বাতাস উঠলেই
তারা উড়ে যায়
কোনো অচেনা বনের ভেতর—
যেখানে সময়ের কোনো ঘড়ি নেই,
আছে শুধু
পাতা ঝরার দীর্ঘ শব্দ,
আর আছে তোমাকে মনে করার
অশেষ অবসর।

কত ঋতু পেরিয়ে গেল—
তবু তোমাকে ভুলে যাওয়ার মতো
একটি সকালও জন্ম নিল না।
বরং প্রতিটি ভোর
তোমার অনুপস্থিতিকে
আরও একটু স্পষ্ট করে রেখে যায়
আমার জানালায়।

আমি তোমাকে খুঁজি
ভোরের শিশিরে,
যেখানে প্রতিটি বিন্দু
একটি অপ্রকাশিত অশ্রুর মতো কাঁপে।
আমি তোমাকে খুঁজি
কাশফুলের শুভ্র দোলায়,
যেন সাদা আলোয়
তোমার ওড়নার নীরবতা ভেসে আছে।
আমি তোমাকে খুঁজি
বৃষ্টির প্রথম গন্ধে,
নদীর জলে,
শালবনের দীর্ঘ ছায়ায়,
শিশিরভেজা ঘাসে,
সন্ধ্যার প্রথম তারায়,
আর সেই নীরব বাতাসে,
যে বাতাস প্রতিদিন
আমার মুখ ছুঁয়ে
তোমার অদেখা কণ্ঠে ফিসফিস করে বলে—
"ভালোবাসি।"

আমি মাঝে মাঝে ভাবি,
আমরা কি সত্যিই হারিয়ে যাই?
নাকি নদীর মতো
শুধু পথ বদলাই—
এক তীর ছেড়ে আরেক তীরে,
এক আকাশ ছেড়ে আরেক আকাশে,
এক জীবনের স্বপ্ন থেকে
অন্য এক নীরবতার দিকে।

যদি কোনো ভোরে
আমাকে আর খুঁজে না পাও,
জেনে রেখো—
আমি হয়তো কুয়াশা হয়ে
ধানের শিষে বসে আছি।
হয়তো বৃষ্টির প্রথম গন্ধ হয়ে
মাটির গভীরে মিশে আছি।
হয়তো কোনো নামহীন পাখির ডানায়
অদৃশ্য আলো হয়ে
আরেকটি ঋতুর দিকে ভেসে চলেছি—
তোমারই অন্বেষণে ।

মানুষের স্মৃতি ক্ষয় হয়,
নদীর জল বদলে যায়,
বনের পাতা ঝরে পড়ে;
তবু কোথাও
একটি নীরব পৃথিবী
অবিরত আমাদের জন্য
স্বপ্ন দেখে যায়।
হয়তো সেই স্বপ্নের ভেতরেই
একদিন আবার দেখা হবে—
হয়েত তুমি, আমি মানুষ হয়ে নয়,

তুমি আসবে
শিউলি ঝরার শব্দ হয়ে,
আমি থাকব
নদীর ওপরে ভেসে থাকা কুয়াশা হয়ে।
তুমি আসবে
শেষ বিকেলের সোনালি আলো হয়ে,
আমি অপেক্ষা করব
বটগাছের নিঃশব্দ ছায়া হয়ে।

তারপর—
নিঃশব্দতায়
শুধু দুই ফোঁটা শিশির
ভোরের প্রথম আলোয়
এক মুহূর্ত কেঁপে উঠবে।
তুমি মিশে যাবে কাশফুলের শুভ্রতায়,
আর আমি নদীর জলে।

তারপর থেকে
যখনই বাতাস ছুঁয়ে যাবে শালবন,
যখনই বৃষ্টি নামবে ধানের মাঠে,
যখনই সন্ধ্যা প্রথম তারাটিকে জ্বালিয়ে দেবে—
তখন কেউ আর জানবে না
শুধু নদী জানবে,
তার স্রোতে এখনও
দুটি নাম পাশাপাশি ভেসে যায়।
শুধু বন জানবে,
পাতা ঝরার শব্দে
আজও দুটি হৃদয়ের কথা লুকিয়ে আছে।
আর আকাশ—
সে নিশ্চুপ ।
শুধু প্রতিটি সন্ধ্যায়
এক ঝাঁক বক
নদীর ওপারে উড়ে যায়।
আমি আজও জানি না—
ওরা ঘরে ফিরছিল,
নাকি
তোমার কাছেই।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি আগের আমি নেই

লিখেছেন সামিয়া, ২০ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯




সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।

ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না... ...বাকিটুকু পড়ুন

খুশু: নামাজের প্রাণ

লিখেছেন নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮

খুশু: নামাজের প্রাণ

ভূমিকা

নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

লিখেছেন শেহজাদ আমান, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:২০



ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।

২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

×