ঢাকা শহরে চলমান লোকাল পাবলিক বাসগুলোতে যারা নিয়মিত যাতায়াত করতে বাধ্য হন, তারা জানেন এই যাত্রা কতটা তিক্ত অভিজ্ঞতা আহরনে সহায়ক। বাসে ওঠা মাত্র কন্ডাক্টরের 'ভাই পেছনে যান, ভাই একটু পিছায়া খারান' টাইপের কথা বার্তায় বিরক্ত হয়ে আপনি একটু একটু করে পিছাতে থাকেন এবং যখনই সিদ্ধান্ত নেন, ব্যস আর না, তখনই আপনার গন্তব্যস্থান উপস্থিত হয় এবং চলমান বাসের পর্বতের মত স্থির যাত্রীবৃন্দকে সরিয়ে, পাশ কাটিয়ে, বেকে চুকে বের হবার সময় প্রতিদিনই একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, 'এই শেষ, আর কোনদিনই বাসের পেছনে যাবো না, পেছনের সিটে বসা তো দূরে থাক!"
তারপরও প্রতিদিন বাসের পেছনে যেতে হয়, সিট খালি থাকলে দাড়িয়ে কনুয়ের গুতা খাবার চেয়ে বসে পড়াটাই উত্তম বলে মনে হয়। লোকাল বাসগুলোর পেছনে বসার জন্য কিছু লোক নির্দিষ্ট আছে। কারওয়ান বাজারের কুলি যাদের অন্ততঃ একটি বস্তা থাকে, তাদের জন্য বাসের সামনে কোন জায়গা নেই, এবং জানি না এইটাই নিয়ম কিনা, এই কুলিশ্রেনীর লোকজন বাসে উঠলেই কন্ডাক্টর এবং যাত্রীরা তাকে পেছনে বসার জন্য পাঠিয়ে দেন।
বাসের পেছনের এই সিটগুলোর একটা ভিন্ন ব্যবহার গত কয়েকদিন ধরে চোখে পড়ল, তবে তার আগে ...
ইউরোপ আমেরিকায় কি অবস্থা?
কোন এক লেখকের লেখা থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা পড়েছিলাম (সম্ভবত হুমায়ূন আহমেদ কিংবা জাফর ইকবাল) । বিশাল বাসে উঠে একটু নিরিবিলিতে বসার জন্য পেছন দিকে চলে গেলেন তিনি। বাস প্রায় ফাঁকা। সবার পেছনের সারির অর্ধেক জায়গা জুড়ে একটি টয়লেট, তার পাশে দুটো সিট। তাতে দুজন বসে আছে। একটু এগিয়েই দেখলেন, ছেলেটির কোলের উপর বসে আছে মেয়েটি এবং পৃথিবীর আদিকলার যত কৌশল তারা ইতিমধ্যে আপ্ত করতে পেরেছে, নানাবিধ শব্দভঙ্গি সহ তার সফল প্রয়োগে নিজেদেরকে মহা ব্যস্ততায় ডুবিয়ে রেখেছে।
এই হল ইউরোপ কিংবা আমেরিকার অবস্থা। আমরাও খুব একটা পিছিয়ে নেই, অন্ততঃ আমেরিকার কাছাকাছি অবস্থানে পৌছানোর চেষ্টা করে যাচ্ছি।
বাসের পেছনের সিটের এই নতুন ব্যবহার আমরা কাউকে দেখে শিখিনি, নিজেরাই আবিস্কার করে নিয়েছি এবং তার যথাযথ ব্যবহার প্রয়োগ শুরু করে দিয়েছি। ব্রাভো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



