সামহোয়্যারইনব্লগে সিনেমা নিয়ে অনেকেই বিভিন্ন পোস্ট দেন। সিনেমা এবং চিত্রকলা নিয়ে অনেক পোস্ট পড়েছে যেখানে প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন ছবি যুক্ত করা হয়েছে, যা নগ্নতাকে উপস্থাপন করলেও শৈল্পিকতাকেও উপস্থাপন করেছে। ব্লগার রা বিভিন্ন সময়ে এসকল ছবি সম্পর্কে তাদের ব্যাক্তিগত মতামত উপস্থাপন করেছেন এবং অনেক ব্লগারই এই মতামতকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় ছবিটি রিসাইকেল বিনে স্থানান্তর করেছেন... এ সকল ব্যাপারই ব্লগকে একটি সামাজিক সাইট হিসেবে বিবেচনা করে করা হয়েছে বলে আমার বিশ্বাস! একই সাথে অন্যান্য ব্লগারদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বজায় রাখার প্রচেষ্টাকে অস্বীকার করা যায় না।
কিন্তু ব্লগার বাংলা সিনেমা তার বিভিন্ন পোস্টে বাংলা সিনেমার বিভিন্ন গানকে যে সকল ছবিসহ তুলে ধরছেন তাতে না রয়েছে কোন শিল্প, না রয়েছে কোন ভদ্রতা। বরং প্রথম পৃষ্ঠায় এ ধরনের ছবি দেয়ার মাধ্যমে যেন তিনি ব্লগের মডারেশন বোর্ড এবং অন্যান্য ব্লগারদের কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। তার বিভিন্ন পোস্টে অন্যান্য ব্লগাররা এ সকল ছবির বিরুদ্ধে মতামত প্রদান করলেও তিনি কোন পদক্ষেপ নেননি।
এই ছবির মাধ্যমে পোস্টে হিট বাড়ে সত্যি কথা কিন্তু একই সাথে ব্লগের পরিবেশ কি দূষিত হয় না? ব্লগের মডারেশন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি!
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


