somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্ন স্বীকারুক্তি: আমি একজন কাপুরুষ .....

১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ১৯৯০ বিক্ষভ এ উত্তাল সারাদেশ। আমি তখন ক্লাস ৪র্থ পডি। স্বৈরাচার কি আর আমের আচার কি? পার্থক্য বুজিনা। কলেজের বড় ভাইদের দেখি এশাদের বিরুদ্ধে আন্দোলন করে। আমিও আমার বন্ধুরা ও না বুঝেই মিছিল করতাম। দেশে গনতন্ত্র আসল। সবাই খুশি আমরাও খুশি। গনতন্ত্র যে কি তা জানতাম না।
তার পর অনেক জল গড়িয়েছে, কিছু কিছু জিনিষ বুঝেছি। গনতন্ত্র যে কি আর স্বৈরাচার কি এ আলোচনায় আমি যাবনা। তবে আমার ছোটবেলায় মানুষের মধ্যে এত ভেদাভেদ দেখিনি, এত বন্যতা দেখিনি।
মানুষের মানুষকে শ্রদ্ধা করত। আমরা চেনাঅচেনা বড়দের সালাম-আদাব দিতাম। আমাদের স্কুলের স্যাররা যদি দেখত বড়দের সালাম দেইনি- কঠিন শাস্হি দিত।
গনতন্ত্র আর যাই করুক, আমি একটা জিনিস দেখেছি, মানুষকে অনেক হিংস্র করেছে, অনেক ভাগে বিভক্ত করেছে।সময়ের সাথে বড় হলাম, আমার চাচা আইনজীবি। সরাসরি রাজনীতির সাথে জরিত। একটা দলের শীর্ষ পদে আছেন অনেক দিন। যেদিন প্রথম কলেজে যাই চাচা আমাকে ফোন করে বলেছিলো-- কোনো রাজনীতিতে জরাবানা। আমি জিজ্স করেছিলাম, আপনারা তো রাজনীতি করেন!! ওনার উত্তর ছিলো -- এজন্যই আমি রাজনীতি কি জানি, সবসময় দূরে থাকবা। আমি সবসময়ই দূরে থেকেছি।
ইন্জিনিয়ারিং কম্পিলট করলাম দেশের এক শীর্ষ ইউনিভার্সিটি থেকে। জবে ডুকলাম। দেশের অনেক শীর্ষ কম্পনীতে ভালো পজিশনেই চাকরি করেছি একসময়।
একসময় আমার বন্ধুরা কেউ ইমিগ্রেশিন কেউ হায়ার স্ট্যাডির জন্য দেশের বাহিরে যেতে শুরু করলো। চাচাকে যেয়ে বললাম, আমিও ফ্যামিলি নিয়ে বিদেশ এ চলে যাব। উনি বললেন যারা দেশে কিছু করতে পারেনা ওরা বিদেশ এ যায়। সবাই বিদেশে গেলে দেশের কি হবে। দেশে থাকো দরকার হইলে ৪/৫ রিক্সা কিনে ভাড়া দাও -- দেশের মানুষের উপকার হবে। আমার বউ ও তাতে সায় দিলো। আমরাও দেশে থেকে গিয়েছিলাম।
১/১১ পরে আমি খুবই আশাবাদী ছিলাম, রাজনীতিতে একটা গুংত পরিবর্তন আসবে। আমি ১৮ বছর হওয়ার পরে বাংলাদেশে ৪ টা ইলেকশান হইছে। ৩ টা তেই আমি ভোটার হয়নি।
১/১১ পরের ইলেকশান এ আমি ভোট দিতে গিয়েছিলাম প্রথম বার, হয়তো ওটাই আমার বাংলাদেশ এ শেষ বার ভোট দেওয়া। তারপর গত কয়েক বছরে যা দেখলাম। আমি আর কোনো আশা খুজে পাইনি। এ সরকার আমার ভোটে নির্বাচিত- এদের যেকোনো কাজ ভালো/মন্দ ---- আমি ইনডারেক্তলি রেসপন্সিবল। নিজেকে খুবই অপরাধি মনে হতে লাগলো।আইন শংখলা পরিষ্হিতি, অপরাদ এতই খারাপ অবষ্হায় গেলো, আর সহ্য হলোনা। চাচাকে যেয়ে বললাম-- এখন আপনি বলেন আমাকে কেনো বিদেশ যাইতে দেননাই? এদেশের ভবিষ্যত কি? উনি বললো অবস্হা দিনদিন আরো খারাপ হবে। আমি আর বাধা দিবোনা যেদেশে পারো চলে যাও।
যখন চাকরি ছাড়তে গেলেম... আমার বস অবাক। তুমি এত ভালো চাকরী ছেড়ে চলে যাবা, তোমার সামনে এত ভালো ভবিষ্যত আছে এখানে, তুমি এদেশে ফুললি সেটেল --- বাড়ি করে ফেলেছো। তুমি আসলে ভূল করছো।
কন্ফিউসড হয়ে গেলাম।
কয়েক দিন সাত পাচ অনেক ভাবলাম, এর পর যেই সাগর-রুনী খুন হলো, আমি বললাম এনাফ ইজ এনাফ। ডিসিশান ইজ ফাইনাল আই আ্যাম লিভিং দিস কান্ট্রি ফর এভার।হ্যা আমি কাপুরুষের মত দেশ থেকে পালিয়ে ছলে এসেছি, নিজের আর নিজের পরিবারের নিরাপত্তা আর ভবিষ্যত এর কথা চিন্তা করে।
যে দেশ আমাকে জন্ম দিলো সে দেশে আমি কোনো অবদান ই রাখলাম না। আমি আসলেই কাপুরুষ।
কিন্তু আমি যখন দেখি একটা নিরিহ ছেলেকে অনেক পশু মিলে কুপিয়ে কুপিয়ে রাজপথে হত্যা করছে মিডিয়ার সামনে। এবং এদের ও কোনো বিচার হয়না। আমি আসলেই দু:খিত আমি আর দেশে ফিরতে চাইনা।
ছোট বেলায় নৌকায় করে নানী বাড়ি যেতাম, নদীর পাডে অনেক শকুন বসে থাকত। গত ১৫-২০ বছর আমি কোনো শকুন দেখিনি!!!! মুরব্বিরা বলত যেদেশে ন্যায় বিচার থাকেনা ঐ দেশে শকুন থাকে না। কথাটা হয় তো সত্য।
আর একটা প্রবাদ শুনেছিলাম-- যে দেশে তেল পানির চেয়ে সস্তা হয়ে যায়, ঐ দেশে নাকি ভদ্র লোকের থাকতে হয় না।
খুবই কষ্ট নিয়ে কথাগুলো লিখলাম। আমি আর কোনোদিন দেশে ফিরব না।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×