টাকার বিনিময়ে ভালোবাসার পসরা
পৃথিবীর বুকে এক আজন্ম বিভীষিকা।
দিনের আলোয় রূদ্ধ তার দ্বার,
নির্মম সভ্যতা তাকে করেছে নিশাচর।
সমাজপতিদের চোখে সে ঘৃণিতা, অভিশাপ
জীবন তার শুধুই প্রহসন, মরীচিকা।
তবু সে ভোগ্যপণ্য সমাজের,
দিনকে দিন জোকের মতন-
দেহের প্রতিটি কণিকা থেকে শোষিত হচ্ছে
যৌবনের অমৃত সুধা।
নেই কোন ভালোবাসার স্বীকারোক্তি,
অবশেষে...........
অভিশপ্ত জীবনের ধূসর যবনিকা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

