আমি মুক্তি চাই-
বিদগ্ধ নগরের জলন্ত ভষ্ম থেকেদ
আমি মুক্তি চাই ।
অশান্ত সভ্যতার বুকে শান্তিতো
দূলর্ভ সংগ্রহ মাত্র, আর
স্বপ্নচারী মনের গহীনের সংগ্রহ শালাটিও
যেন ঘুনে ধরা । অযত্ন আর
অবহেলা তাতে সুস্পষ্ট ।
আটপৌরে জীবনে সুখ-স্বপ্নদেখাটা
দুঃস্বপ্নের কালো আধারে লীন হয়েছে ।
জীবন-ঘুড়ির নাটাইটা এখন আর হাতে নেই,
সেই ঘুড়িটাও অশান্ত গোৎ দিতে দিতে নীল
আকাশে হারাবে ঠিক নেই ।
স্মৃতির ক্যানভাসটাও ধুলোয় মোড়ানো,
বাস্তবের নির্দয় আঘাতে বিচূর্ণ
হয়েছে আবেগের রঙিন কাচগুলো ।
রূগ্ন সভ্যতায় আমি পারিনা
সুখের নির্লিপ্ত অভিনয় করতে ।
তাই স্বপ্নহীন ধূসর যান্ত্রিক সভ্যতা থেকে
আমি মুক্তি চাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

