ছেলেটার সাথে ঘনিষ্ঠতা থার্ড ইয়ারে এসে। না, বাইরের কেউ ছিল না ও। এক ই ব্যাচে থেকে দুই থেকে আড়াই বছর কাটালেও সম্পর্কটা 'হাই-হ্যালোতেই' ছিল।
থার্ড ইয়ারের শুরু থেকেই দেখলাম, ছেলেটা আমাদের চার জনের গ্রুপের পঞ্চমজন হয়ে যায়গা করে নিচ্ছে। কিছুদিন পরেই এই ৫জন ক্যাম্পাসে 'সরকারী দল' হিসাবে পরিচিতি পেয়ে গেল। আর এই এক-দেড় বছরেই ছেলেটাও আমাদের হৃদয়ের অংশ হয়ে গেল।
আজ সেই ছেলেটার (আমাদের জুয়েলের/টেকুর) জন্মদিন। শুভ জন্মদিন দোস্ত। অনেক অনেক ভালো থাকিস, সবসময়।
পূনশ্চঃ নিচের কয়েকটা লাইন কপি করে বসানো। 'সুনিল সমুদ্রের' কবিতাটা, দোস্ত তোর জন্য...
"কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-
অশেষ শুভেচ্ছা বিলানো সেই
অপরূপ হৃদয়ের
অপূর্ব উণ্মেষ দিনে।
কোন ফুলই যথার্থ নয়-
তার শব্দমালার সুষমা ছাড়িয়ে
এতোটুকু অধিক-সুগন্ধী ছড়াতে।
কোন মাল্যই পারেনা ভরাতে
তার সীমাহীন সক্ষমতার
সুধাময় সেই এক
স্বয়ম্ভর সাজি।
আজ তাই-
শুধু মেঘের সীমান্তে পাঠিয়ে দেওয়া যায় এক চিঠি
প্রার্থনা করা যায়-
অতঃপর সেই বৃষ্টিই নামুক অবিরাম
আগামীর অনাগত দিনে-"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

