somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ মোহাম্মদ: মানবদরদী ছিলেন যে নেতা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হজরত মোহাম্মদ (সা.)। "উম্মাতি উম্মাতি" ব'লে কাঁদতেন তিনি। সেই "উম্মাহ" এখন শতধা বিভক্ত, পরস্পরের প্রতি বিদ্বেষ তাদের অন্তরে। আরবের গোত্রে গোত্রে যুদ্ধ ও অশান্তি যিনি দূর করেছিলেন, কৃতদাস বেলাল আর মক্কার সবচেয়ে ধনী ওসমানকে যিনি এনেছিলেন এক কাতারে, তাকে সত্যিই ভালোবাসলে, নিজেদের মধ্যকার বিভেদকে উৎরে যেতে হয়। ভিন্নমতকে মোকাবেলা করতে হয় প্রজ্ঞা ও ভালোবাসা দিয়ে, ঘৃণা দিয়ে নয়।

একবার এক ইহুদি তাঁর কাছে আসল জনৈক মুসলিমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। তিনি বিচার ক'রে রায় দিলেন সেই মুসলিমের বিপক্ষে। তাকে ভালোবাসলে; যদি কোনো মুসলিম অত্যাচার করে কোনো অমুসলিমের উপর, হত্যা করে, ঘরবাড়ি পোড়ায়, তবে সত্যের খাতিরে সেই মুসলিমের বিপক্ষেই দাঁড়াতে হয়।

এমনও দৃষ্টান্ত আছে, তাঁকে হত্যার জন্য আসা লোককেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। মুগ্ধ হয়ে সে লোক ইসলাম গ্রহণ করে। তাঁকে ভালোবাসলে, কেউ যখন তাকে অসম্মান করে, নির্বোধের মতো গালিগালাজ করে, যথাযথভাবে তার প্রতিক্রিয়া দেখানো উচিত, উগ্রভাবে নয়। সমালোচনা করলে প্রজ্ঞা দিয়ে তার জবাব দিন, যদি পারেন।

তাঁর ব্যাপারে লোকদের কাছে শুনে, তাঁকে ঘৃণা করে মক্কা ছেড়ে যাচ্ছিল এক বুড়ি, বোঝা টানতে কষ্ট হচ্ছিল। তিনি বৃত্তান্ত শুনে সেই বুড়ির বোঝা নিজে কাঁধে তুলে গন্তব্যে পৌঁছে দিয়ে আসলেন। তাঁর পথে রোজ কাঁটা বিছিয়ে রাখতে যে, তার অসুস্থতায় তিনি বাড়ি গিয়ে সেবা ক'রে এসেছেন। তাঁকে ভালোবাসলে, ধর্মবর্ণ নির্বিশেষে মানবদরদী হতে হয়। অন্তরে ভালোবাসা পুষে রাখতে হয় মানুষের জন্য।

তাঁকে ভালোবাসার যোগ্যতা হোক আমাদের সবার।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×