'শুধু তোমার জন্য'
এভারেষ্টের দুর্গম পথ পারি দিয়েছি
লিখিয়েছি বিজয়ীর খাতায় নাম..।।
সত্যি, শুধু তোমার সাথে
দেখা হবে বলে নিতে যায়নি অস্কার
তাই ডিক্যাপ্রিওর হাতে পুরষ্কার ।।
শুধু তোমারই কারন
পাবলিক বাসে না চেপে
উঠেছি মেট্রো রেলে
সংগ্রহ করেছি বিমানের টিকেট
দুজনে ভাসবো বলে।।
শুধু তুমি বলেছো তাইই...
কেমিষ্ট্রি ছেড়ে পরেছি ফিজিক্স
মেডিকেল বাদ দিয়ে করেছি ইন্জিনিয়ারিং...!
শুধু তোমারই জন্য
ভাব সম্প্রসারন করেছি মুখস্ত
সারাংশটা ছেড়ে লিখেছি সারমর্ম।
বিশ্বাস করো, শুধু তোমার জন্য
সেলিব্রেটি রমনীর স্ট্যাটাসে
করিনি কোন কমেন্ট
দিয়েছি শুধু লাইক।
"শুধু তোমার জন্য"
অনেকগুলো রাত জেগে করেছি পার
লেখেছি অসম্পুর্ন দুঃখের সাতকাহন।।
লেখা-শামীম সাগর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

