হঠাৎ সবকিছুই কেমন যেন বদলে যায়
আপেক্ষিকতার বৈচিত্রে, আকস্মিকভাবে.....!!!
হঠাৎ ডায়ালার টাও বদলে যায়
ইনবক্সটাও শুন্য হঠাৎ, খালি পরে রয়,
পাশে থাকা মানুষটাও কেমন যেন বদলে যায়,
হঠাৎ, অন্যরকম, একটু অন্য..।।
হঠাৎ ভালোলাগাও বদলে যায়,
বদলে দিতে হয় কালো নিয়মের ভয়ে;
হঠাৎ বদলে যায় অনুভূতি ভীত কম্পনে
সমাজ নামক তাড়নার দুর্যোগে....
হঠাৎ চাওয়া পাওয়া গুলোও বদলে যায়,
কেন জানি!!! হয়তো বিক্ষিপ্ততায়..!!
হঠাৎ পথচলাও বদলে যায় বৈষম্যঘেরা পথের ছায়ায়,
বিপরীত রেখার পথ ধরে..!!
ধুসর রঙটাও বদলে যায় হঠাৎ,
রুপ নেয় অস্পর্শ বর্নহীন, আশ্রিত মিথ্যে জগতে...।।
....
হঠাৎ বাস্থবতাটাই বদলায় না শুধু;
আর্তনাদে রাত্রি জাগায়, অতৃপ্ততায়..!!
লেখা : শামীম সাগর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

