গণতন্ত্র, তুমি এখন সমাজ বইয়ের ভুল এক সংজ্ঞা
মুখের ভাষা কেড়ে নেয়া কোন স্বৈরাচারি তত্ত্ব,
কালো চাদরে মোড়ানো দুর্নীতির পরীক্ষায় সফলতার মন্ত্র
তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়া অসংখ্য মানুষের হৃদয়ে রক্তক্ষরন!!!
গণতন্ত্র, তুমি কি এখনও টিকে আছো
নাকি কোন ভিনগ্রহি তারার মতন ছিটকে হারিয়ে গেছ!!
হয়তো ভুল গবেষনায় আবিষ্কৃত কোন ভুল গ্রহের মতন, থেকেও নেই!!!
নিখোজ হওয়া সংবাদের মত করে খুজতে হবে কি তোমায়!?
গণতন্ত্র, তুমি কি এখন কোন বিত্তবান পকেটে বন্দি,
নাকি কারও টাকায় কেনা দাসত্ব বহন করা দাস!?
এখন তুমি সেলাই করা মুখে কথা বন্ধ থাকা অস্থির যন্ত্রনা,
আর না হয়তো কারারুদ্ধ কোন অবিসংবাদিত আত্নচিৎকার!!
গণতন্ত্র, তুমি এখন ত্রুটিপূর্ণ একতরফা দাখিলা পদ্ধতি
নাকি অসম্পুর্ন কোন খতিয়ান হিসাবের জের,
হয়তো ডেবিট ক্রেডিট আঁকা ঘরে অসামন্জস্যতা
নয়তো রেওয়ামিলের অনিশ্চিত হিসাব এক পরিপূরক ভূল..!!!
গণতন্ত্র, কোথায় বেচে আছো তুমি!?
স্বাধীন পতাকা হাতে কারো চোখ ভরা সপ্নে,
রাজপথ উত্তাল রাখা সংগ্রামী কোন প্রত্যয়ে
নাকি কোন দাবিয়ে রাখা মহপ্রলয়ের কন্ঠস্বরে!!?
জাতি আজ অসহায় অবুঝ দিশেহারা, নিজ অস্তিত্ব সংকটাপন্ন!!
মানচিত্রের সীমানায় হায়েনা নেকড়ে রা দেয় হিংস্র পাহাড়া;
স্বাধীনতার সার্বভৌমত্ব কেড়ে নেয়ার হুঙ্কার দেখায়
মানবতার নামে কারা যেন করে লীলাখেলা, তুমি নেই বলে গণতন্ত্র...!!
অনেক আশা নিয়ে মায়ের বুকে ঘুমায় শিশু ; তুমি আসবে ফিরে গণতন্ত্র
তবুও কি তুমি ফিরে আসবেনা?
তুমি কি জেগে উঠবেনা, কেউ কি তোমায় প্রতিষ্ঠিত করবেনা?!
শক্ত হাতে নতুন করে...
লেখা: শামীম সাগর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

