শুধু তোমার জন্য, প্রিয়তমা
সরকারি কর্মকান্ডে দিয়েছি সমর্থন
করেছি ভালোবাসার বায়োমেট্রিক নিবন্ধন...
শুধু তোমার জন্য, প্রিয়তমা
হয়েছি ব্রেইন ওয়াশড্ সন্ত্রাসী
করেছি আত্নঘাতী প্রেম হামলা
তোমার নগরী কে করেছি আতঙ্কিত।।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
ভয়কে করেছি জয়
জংলী হাতির মত সীমান্ত করেছি পার
হিংস্র বাঘের বনে করেছি প্রবেশ।।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
করেছি অবরোধ ডেকেছি হরতাল
জারি করিয়েছি ১৪৪ ধারা
রাজপথ করেছি অগ্নিময় উত্তাল।।
শুধু তোমার জন্য, প্রিয়তমা
করিনি কোন পাবলিক নির্বাচন
তাই বলে ভেবনা আমাদের কেমিষ্ট্রি এরশাদ-রওশন।।
শুধু তোমার জন্য,প্রিয়তমা
চুরি হবার ভয়ে রিজার্ভকৃত ভালবাসা
বাংলাদেশ ব্যাংকে রাখিনি জমা,
জনতা ব্যাংকে করেছি ভালবাসার স্থায়ী সঞ্চয়..!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
ব্রেক্সিটে দিয়েছি সৈরাচারী উষ্কানী
চালিয়েছি আমলাতান্ত্রীক ষরযন্ত্র
ব্রিটেন থেকে ইইউ কে করেছি বিভক্ত!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
বিশ্ব রাজনীতিতে রেখেছি অবদান
হিলারীকে করেছি পুরো সমর্থন
ট্রাম্পের চালকে করেছি বানচাল!!
শুধু তোমার জন্য, প্রিয়তমা
প্রেমের আইনে করেছি সংশোধন
রেখেছি ধারার অসংখ্য সংযোজন.!!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



