
নেটওয়ার্কের সিগনালটাও প্রায়শই দুর্বল হয়ে আসে দূরত্বের ভারে
অন্য নম্বরের ভীরে হারিয়ে যায় নির্দিষ্ট নম্বরটা রিডায়াল করা হয় না আর,
টাইপ করা ম্যাসেজ টাও সেন্ড করতে পারি না
আজ অনেকটাই দুরত্ব শেষ হয় না আর, শুধু বাড়তেই থাকে..!!!
.
স্ট্যাটাস পূর্ণ আইডিটা একদিন
স্ট্যাটাস বিহীন রয়ে যায়!!
কিছু নোটিফিকেশন জমা পরে
আর কিছু অদেখা ম্যাসেজ ভিড় জমায় ইনবক্সে।।
কারো খোজ নেয়ার ম্যাসেজ
কেউ হয়তোবা বহু দুরে, তাই
মনে করে ম্যাসেজ দেয়া; খোজ নেয়া
আর ওপ্রান্তে প্রত্যুত্তরের অপেক্ষা, হয়তো!?
.
ইনবক্সে শুধু ম্যসেজ জমা হয় না, অন্য কিছুও জমা হয়
পুরোপুরি ভিন্ন একদম অন্য কিছু ,
কারো আবেগ কিংবা অনুভূতিও জমা হয়, হতে ই পারে
মুখে না বলতে পারা কথা গুলোও জমা হয়!!
.
আর অল্প একটু সময় বাকী আছে
তারপর ব্যটারীর চার্জ শেষ হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে মুঠোফোনটা
তবুও অপেক্ষা বাড়ে কখন বেজে উঠবে রিংটোন!!!
শুধু প্রতিক্ষার প্রহর গোনা,
এই দুঃসময়ে, মুঠোফোনের এপ্রান্তে।
লেখা- শামীম সাগর
ছবিসূত্র: ইন্টারনেট,,,
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




