somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ঘুরে দাড়ানো আরেকটি জয় এবং মাশরাফি...

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাবতেই খুব গর্ব হয় বাংলাদেশ এখন ঘুরে দাড়াতে শিখে গেছে। এখন বাংলাদেশ স্বাবলম্বী একটা দল বোলিং ব্যাটিং ফিল্ডিং সব দিক থেকেই যা অনেক বছর যাবত ধরে রেখেছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রথম ম্যাচ হেরে দিতীয় ম্যাচে জেতাটা চারটি খানি কথা নয়!! ঠিক সাউথ আফ্রিকার সাথে সিরিজটার মত, প্রথম ম্যাচ হেরেও দিতীয় ম্যাচ ও পরে সিরিজ জয়। ইনশাআল্লাহ্ এবারও আমরা সিরিজ জিতবো। আর বাংলাদেশ ক্রিকেট দল যখন জিতে যায় তখন জিতে যায় বাংলাদেশের সকল মানুষ । হ্যা এটা ঠিক যখন বাংলাদেশ ম্যাচ হেরে যায় তখন তখন অনেক ধরনের কথা হয়, মনক্ষুন্ন হয়। নানান রকমের কথা তর্ক বিতর্ক বাধে খেলা নিয়ে, এটা এমন হলো কেনো? ওকে নামালো কেন? এরে বোলিং দিলো কেন, ওই প্লেয়ারের জন্যই খেলাটা হারছে ইত্যাদি অনেক কথাই হয়! আবার ওরাই যখন জিতে যায় তখন আমরা খুশিতে আত্নহারা হয়ে যাই। এসবই হচ্ছে ভালোবাসা, ওদের কাছে আমাদের প্রত্যাশাটা যেমন বেশি ঠিক ভালোবাসাটাও তেমন।



মাশরাফি ভাইয়ের কথা না বললেই নয়, আসলে কি আর নতুন করে বলার আছে, উনি একজন আদর্শ, একদম নেতার মত একজন নেতা। কিভাবে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করতে হয় তা পুরো বিশ্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যা তিনি সব সময়ই দেখান। আজকের ম্যাচে মাহমুদুল্লার ৭৫ রান ভাইটাল যা অনস্বীকার্য ঠিক আছে কিন্তু উনার ব্যাট থেকে যে ৪৪ রান আসছে সেটা অধিকতর ভাইটাল সাথে বসের ম্যাচ সেরা বোলিং ৪ উইকেট, ম্যাচ সেরা পারফোরম্যান্স অসাধারনের চেয়েও অসাধারন।।

আর নাসির হোসেনের জাতীয় দলে প্রত্যাবর্তন যা জনগন সবারই একটা দাবী ছিলো তা আজ পুরোন হলো। অনেকে অনেক কথাই বলে তারপরও তাকে কেন সাইড বেঞ্চে বসিয়ে আর পানি টানানো হয়েছিলো কেন সেটা সঠিক জানা নেই !! তবে নাসির আজকের ম্যাচে ভক্তদের যথাযথ মান রক্ষা করেছেন। ব্যাট হাতে অপরাজিত ২৭ রান আর বোলিং এ ১ মেডেন দিয়ে ১ উইকেট অসাধারন পারফোর্ম্যান্স।।

বাংলাদেশ দলকে অভিনন্দন আরো একটি জয় এনে দেওয়ার জন্য। দলের সবাইকেও অভিনন্দন। একটা কথা মনে রাখতে হবে দলের সবাই একজন আরেকজনের পরিপূরক। একদিন যে ভালো অপরজন খারাপ খেলবেই এটা স্বাভাবিক, অন্য আরেকজন খুব ভালো খেলবেন ম্যাচসেরা হবেন এরকম টা হয় বলেই ম্যাচ জেতা। তাই দলগত পারফোরম্যান্সটাও জরুরী এবং অনস্বীকার্য।।
সবাইকে ধন্যবাদ, ভালে থাকবেন।।

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×