এর আগেও আমরা টেষ্ট ম্যাচ জিতেছি, তবে ইংল্যান্ডের সাথে টেষ্টে এই জয় একটি ঐতিহাসিক জয়। বড় কোন দলের সাথে বিশেষ করে ইল্যান্ডের সাথে এরকম একটা জয় খুউবই প্রয়োজন ছিলো। অভিনন্দন বাংলাদেশি টাইগারদের...,,.



ভাবতেই গর্ব হয় বাংলাদেশ ক্রিকেট দল টেষ্টেও ঘুরে দাড়াতে শিখে গেছে, ঘুরে দাড়াতে পারে। এই জয়টা দিয়ে টাইগাররা বিশ্বকে জানিয়ে দিলো ইচ্ছে করলেই বাংলাদেশও জয় ছিনিয়ে আনতে পারে। গতকাল যখন খেলা দেখি তখন ইংল্যান্ড ১০০ রান বিনা উইকেটে ঠিক ওই মুহুর্তেও বিশ্বাস করতে পারিনি বাংলাদেশ জিতবে। যখন উইকেট পতন শুরু হলো তখন মনে অনেক জোর পেলাম। আর জয়ের আনন্দ সেতো পুরোপুরি বাধভাঙা। ঠিক ওয়ানডে খেলার টেষ্টেও হেরে এভাবে ঘুরে দাড়াতে পারে সত্যি গর্বের বিষয়। ১৪ মাস পর টেষ্ট খেলতে নেমে এত নৈপুন্য, এত বড় জয় সত্যি অসাধারন।
আশা করি ভবিষ্যতে ইন্ডিয়া সহ আরো বড় দলগুলোকেও হারাবে বাংলাদেশ। আর টেষ্ট কিছু দূর্বলতা আছে তা বিসিবি কে অবশ্যই দ্রুত সমাধান করতে হবে, এতে করে আমরা আরও ভালো ফলাফল পাবো। যেমন প্রথম টেষ্টে ব্যাট্সম্যানদের কিছু গাফিলতি ছিলো তাই ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে, ফিল্ডিং আরো করতে হবে। আর বাংলাদেশের বোলিং সেতো বিশ্বে অন্যতম পরাশক্তি। এখন ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এক অনন্য পরাশক্তির নাম, আশাকরি অন্যান্য টেষ্ট খেলুরে বড় দলগুলো বাংলাদেশে টেষ্ট খেলতে অবশ্যই আসবেন।
সব খেলোয়ারকে অভিনন্দন জানাই, মেহেদি হাসান মিরাজের জন্য অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো, মিরাজ ভবিষ্যতে আরও ভালো খেলুক এই দোয়া রইলো।

ঐতিহাসিক এই জয়ে আমরা সকলেই গর্বিত। দিনটি স্মরনীয় হয়ে থাকুক এই কামনাই করি।
গর্জে উঠো বাংলাদেশ...,,,,
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন
এবং দেরি করে লেখাটা পোষ্ট করার জন্য দুঃখিত
ছবি: ইন্টারনেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

