
দেয়ালটাকে আরো উচু করে দেয়া হলো
জানালার বাহিরে সেই পুরোনো দেয়ালটার
বেশ কিছু ইট ভেজা বালু সিমেন্ট মিশ্রন
জমিয়ে শক্ত করে ধরে রাখে প্রাচীর
আরোও একটু উচুতে একটার উপরে আরেকটা;
শক্ত ইট সিমেন্টের গাথুনি‼
পুরোনো দেয়ালে নতুন হরেক সংস্কার
নতুন সব ইট গাথুনী উকি দেয়া নীতি নিয়ম
সূর্যালোক পেরোয় না দেয়াল অতিকায়
অন্ধকার চুপসে ধরে এপাড়ে
এ যেন একটা দম বন্ধ হওয়া অস্থিরতা‼
সেই বিড়ালটা; দেয়াল বেয়ে চলে আগের মতই
উচু দেয়াল নতুন উচ্চতার ব্যবধান
তবুও নিভৃতে হেটে বেড়ায়
প্রাচীর ঘেষে দাড়িয়ে থাকা সেই তেতুল গাছটায়
দেয়াল থেকে টপকে লাফায়, অকুতোভয়ে‼
মস, ফার্ন আরও আগাছাগুলো মরে যায় আবার গজায়
বৃষ্টি ভেজা শেওলা শুকিয়ে যায় রৌদ্র খরায়
আমি তাকিয়ে দেখি অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ
আর অদ্ভুত সব জীবন পরিক্রমা; প্রায়শই....
উচু দেয়ালের সংস্কার কেড়ে নেয় আবেগ
বেচে থাকার নিমিত্তে মেনে নেয়া হয় অনুগ্রহে;
যতসব বায়োবীয় সংস্করণ‼
জানালার এপাশের মানুষটা..
দেয়ালটা আকড়ে মলিন বেড়ে উঠে,
জানালার বুকে চোখ রেখে
দেয়ালের বেড়ে ওঠার যতসব আভিজাত্যের
নিরব সাক্ষী হয়‼
কত নিয়ম বদলায়, সভ্যতা বদলায়
বদলায় কাল, ঋতু, মানবিক বিকাশ!
সেই পুরোনো দেয়ালটা জানালার বাইরে
শুধু দাড়িয়ে থেকে যায় মাঝখানে
ওপারের জীবনের বাধা হয়ে..!
পূর্বের লেখা-
জানালার বাইরে পুরোনো একটা দেয়াল
সর্বস্বত্ব সংরক্ষিত
ছবিঃ নিজ মোবাইলের ক্যামোরা দিয়ে তোলা,,,
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




