
কোথায় তুমি মুক্তি?
তুমি কি শহীদের রক্তে রাঙানো
নতুন ভোরের সূর্যের আলোয়,
নাকি
ধানের ক্ষেতে বয়ে যাওয়া
উতলা সবুজের ঢেউয়ে!?
কোথায় তুমি মুক্তি?
স্বাধীন দেশের পতাকা ওড়ানো
একরাশ নিষ্পাপ শিশুর প্রানের মাঝে!
নাকি
সুখ মিশ্রিত অশ্রুসিক্ত
মায়ের মুখের হাসিতে!!
কোথায় তুমি মুক্তি?
শিশির ভেজা ঘাসের উপর রোদ্রের খেলায়,
যেখানে নদী বয়ে গেছে সুর্যাস্তের দেশে!
নাকি
বেঁচে থাকা কোন প্রিয়মুখে
যেখানে জীবন হাসে জীবনের উৎসবে!!
কোথায় তুমি মুক্তি?
তুমি কি সেখানে
যেখানে মুক্তির ডাক গর্জে উঠেছে
বাংলার মেঠো পথে, কোটি কোটি রঙিন স্বপ্নে!!
আমি তো হারিয়ে গেছি সেথায়
যেথায় বিজয়ের পতাকা ওড়ে উদ্ভাসিত আলোকে,
স্বাধীনতার চেতনায়,
সেথায় কি তুমি মিলিন‼

কেমন আছো আজাদ
স্বাধীনতার রনতরী পতাকা হাতে বিজয়ের স্লোগান
বজ্র কন্ঠস্বরের প্রতিধ্বনি!
বাংলা মায়ের দামাল ছেলে
ভালো আছো তো!?
কোথায় ঘুমিয়ে আছো
যুদ্ধ শেষে?! ঠিকানাটা খুব জানতে ইচ্ছে করে!
তোমরাই তো এনে দিয়েছিলে মানচিত্র হাতের তেলোয়
রেখা অঙ্কন করেছিলে স্বাধীন সার্বভৌমত্বের!
তুমি তো কোটি মানুষের স্বপ্ন পুরনের সারথি,
এক বিশাল আকাশের নক্ষত্র‼
সেই রাতে বেরিয়ে পরলে রাজপথে
ওই যে সেই কালো রাত্রিতে!
মাকে বলে এসেছিলে,
যুদ্ধে যাই; দেশটাতো আমারও
মায়ের মুখের হাসি বাচিয়ে রাখতে হবে না!!
স্বপ্ন একেছিলে স্বাধীনতার কোটি চোখে
ছিনিয়ে এনেছো বিজয় বাংলার বুকে।
কেমন আছো আজাদ?
যুদ্ধের বীর সৈনিক, হাতিয়ার হাতে গর্জে ওঠা
বাংলা মায়ের সাহসী সন্তান, স্বাধীনতার পথিকৃত!!
ভালো থেকো আজাদ
বেচে থাকো সহস্র শতাব্দী
মুক্তির দেশে, নতুন ভোরের সবুজের ঢেউয়ে
রৌদ্র ছায়ার কোমল মায়ায়.....
সর্বস্বত্ব সংরক্ষিত..,,
ছবি: নেট
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



