somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ-সমৃদ্ধি দিয়ে পৃথিবী সুন্দর করে গড়ে তুলি...

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আসুন সবাই মিলে ঈদ উদযাপন করি। হাসি খুশি মনে সবাই একত্র হই। ভেদাভেদ ভুলে সবাই মিলিত হই।
সবাই খুশি ভাগাভাগি করি...

আসুন সবাই মিলে একটা পৃথিবী গড়ি, যেখানে থাকবে না কোনো বৈষম্য, হিংসা, বিদ্বেষ। যেখানে থাকবে না কোনো দ্বন্দ, থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ! ধনী গরিব ব্যবধান থাকবে না!

এই যে প্রতিদিন হতাহতের খবর পাই; সংঘাত মানুষে মানুষে, সীমান্তে। ক্ষমতার অপব্যবহার, যুদ্ধের মন মানসিকতা, শক্তির বড়াই, রক্তপাত।

আজ এক মায়ের বুক খালি, কাল একটা পরিবার ধ্বংস। ধীরে ধীরে মানব অস্তিত্ব; একদিন এমন হতেই পারে। অথচ এই পৃথিবী, পার্থিব জীবন ক্ষনিকের।

আমরা চাইলেই একটা সুন্দর পৃথিবী গড়তে পারি। তাই না!?
শুধু আমাদের দৃষ্টি ভঙ্গি ঠিক করতে হবে, মানসিকতা পাল্টাতে হবে, মানুষকে মানুষ বলে গণ্য করতে হবে। আমাদের চিন্তা শক্তি সুন্দর করতে হবে। পৃথিবী সুন্দর করে সাজাতে হাতে হাত মিলাতে হবে। অহংকার, ক্ষমতার গরম এগুলো ত্যাগ করতে হবে।

আজ পৃথিবীর, ঠিক এই সময় অনেকেই না খেয়ে আছে, কেউ ঘুমানোর জন্য কোথাও আকাশের বা গাছের নিচে মাথা গুঁজেছে! কারও শরীরে ভালো বস্ত্র নেই, চিকিৎসার অভাবে অসুখে ভুগছে। এরকম অজস্র কিন্তু লক্ষ্য বা তার অধিক মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
একবার তাদের কথা ভাবি সবাই।

আজ ঈদ, ঈদ মানে খুশি। কিন্তু সবার জন্যে কি!?

বাংলাদেশের এখন উত্তর অঞ্চল সহ আরও অনেক অঞ্চল বন্যায় প্লাবিত! তাদের কি এই ঈদে হাসি ফুটবে মুখে? না ফুটবে না। বেঁচে থাকার একটা দায় তো আছেই, আছে কষ্ট, দুর্ভোগ, প্রতি নিয়ত জীবন মরণ যুদ্ধ!!
রাঙামাটিতে পাহাড় যে পরিবার গুলো এখন নিঃস তাদের কি অবস্থা?! কেউ হয়তো তা আমরা জানি না!

মায়ানমারে চলছে মুসলিম রোহিঙ্গাদের উপর হামলা, অথচ এরা নিরীহ জনসাধারণ। এটা কি কাম্য কোনো নোবেল বিজয়ী রাষ্ট্র পরিচালিকার কাছ থেকে! নিশ্চিত কাম্য নয়। অথচ আজ ঈদ, আর এই ঈদের দিন তাদের কাছে সাধারণ কোনো দিনের মত কিংবা আরও ভয়াবহ। প্রতিদিন আতঙ্ক নিয়ে জেগে থাকা, পালিয়ে বেড়ানো। বেঁচে থাকার জন্য প্রানপন যুদ্ধ। সমুদ্র পার হতে গিয়ে নৌকার ডুবি হয়ে মৃতের ঘটনা খবরে, সংবাদ শিরোনামে, ব্রেকিং নিউজ দেখতে পাই। বেঁচে থাকার জন্যে এই প্রানপন যুদ্ধ। এই মানুষদের চোখে এখন জীবন মরণের একটা সীমা রেখা আঁকা, যা না পার করলেই নয়!

ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়ায় এখন কি অবস্থা! কেউ কি ভেবে দেখি? সেখানে সবাই খাওয়ার সময় চিন্তা করে "দ্রুত খেয়ে নেই, কখন আবার বোম্ব বিস্ফোরণ ঘটে কে জানে?!" মানে সেখানে জীবন এবং মরণ এক ধরণের খেলা! যদি কপাল ভালো থাকে তাহলে জিতে যাবে আর নাহলে পরাজয় মেনে নিয়ে জীবন থেকে চিরতরে হেরে যেতে হবে! আজ ঈদ, অথচ তাদের মুখে কি হাসির বদলে দুশ্চিন্তা বেশি! আজ আমি এই রাত জেগে লেখাটা লিখছি, আর হয়তো সে দেশ গুলোতে কোথাও কোনো বোমা হামলা বা অস্ত্র যুদ্ধ হচ্ছে বা হতে যাচ্ছে, কেউ তো আমরা নিশ্চিত নই!

আচ্ছা এরা তো মানুষ তাই না!? এদের কি অধিকার নেই সুস্থ ভাবে বেঁচে থাকার, স্বাভাবিক ভাবে জীবন যাপন করার। ঈদের দিনে প্রাণ খুলে জীবন উপভোগ করার! যুদ্ধ তো সব কোনো কিছুর সমাধান নয়। যুদ্ধের নামে হত্যাকান্ড ঘটানো এক ধরণের বড় অনেক বড় অপরাধ। অথচ কোনো ক্ষমতাসীন রাষ্ট্র এদের পক্ষে কথা বলছে না!

আমরা কি পারি না, একটা সুন্দর পৃথিবী গড়তে! যেখানে কোনো যুদ্ধ, দ্বন্দ, বৈষম্য, যুদ্ধের নামে নির্বিচারে মানুষ হত্যা করা থাকবে না। যেখানে মানুষ মানুষ কে স্বার্থহীন ভাবে ভালোবাসবে, সুন্দর করে জীবন সাজাবে!

আসুন সবাই মিলে ঈদ উদযাপন করি, প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য প্রার্থনা করি। যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, তারা তাদের অধিকার ফিরে পায়, সুন্দর সচ্ছল ভাবে যেন জীবন জীবিকা নির্বাহ করতে পারে।

আমাদের প্রত্যেকের উচিত নিজ স্থান হতে অল্প করো হলেও এগিয়ে আসা মানবতার খাতিরে। উচিত সবারই সাহায্যের হাত বাড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়া।

আসুন সকল মানুষ আমরা এক হই। ভেদাভেদ ভুলে যাই। সুন্দর একটা হাস্যোজ্জ্বল একটা পৃথিবী গড়ি।
শুধু ঈদ নয়, সদ সময় আমরা ভেদাভেদ, বৈষম্য ভুলে যাই। শান্তি প্রতিষ্ঠা করি।

"There's place in your heart
And I know that it is love"
Michael Jackson এর একটা গানের লাইন।




ছবি স্বত্ব: হৃদয় নামে এক জুনিয়রের তোলা।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৬
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাও সে তুং-এর 'পিপলস কমিউন' ব্যবস্থা যেভাবে ৩-৪ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬



চীনের আধুনিকায়নে মাও সে তুং-এর নেওয়া সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক পরীক্ষাগুলোর একটি ছিল কৃষির সমবায়িকরণ এবং "পিপলস কমিউন" ব্যবস্থা, ১৯৫০-এর দশকে শুরু হওয়া এই ব্যবস্থার মূল... ...বাকিটুকু পড়ুন

আমার রিসাচ পেপার পাবলিশভ

লিখেছেন মোঃ মােজদুল ইসলাম, ০১ লা জুলাই, ২০২৬ রাত ৮:৩৪

Hailstorm, Rain, Dust The effect of Climate Change in Bangladesh
XXXX
IOSR Journal of Environmental Science, Toxicology and Food Technology
2319-2402
International Organization of Scientific Research
www.iosrjournals.org
Open Access Publishing
Blind Peer Review Process
Indexed Refereed Journal
20
06
10.9790/2402-2006020106 ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

×