ইঞ্জিনিয়ারিং ভা'সিটিগুলোতে ইয়ার/লেভেল-সেমিস্টার/টা'ম মেনশন না করে সংক্ষেপে সংখ্যা বলার প্রবনতা বেশি।যেমন লেভেল-3,টা'ম-2 না বলে সংক্ষেপে 3-2 বলার প্রবনতা বেশি। এই সংক্ষেপে লেভেল-টা'ম বলা নিয়ে একটা ঘটনা ঘটেছিল আমার এক্স-রুমমেটের।
আমার এক প্রাক্তন রুমমেট(২ ব্যাচ সিনিয়র ছিল আমার থেকে-নাম রাশেদ) ক্লাশ টেন এর এক ছেলেকে পড়াতো। ক্লাশ টেন এর ঐ ছেলেকে ছয় মাস পড়ানোর পর ছেলের আম্মু উনার বড় মেয়েকে(কলেজ পড়ুয়া) ফিজিক্স,ম্যাথ,কেমেস্ট্রি পড়ানোর জন্য বলল। ঐ মেয়ের
আবার বায়োলজির বদলে স্ট্যাটিস্টিকস ছিলো এবং আমার এক্স-রুমমেটের ইন্টারে স্ট্যাটিস্টিকস ছিলোনা। এই বায়োলজি এবং স্ট্যাটিস্টকস নিয়ে কথোকথপনের অংশ ছিল এইরকমঃ
স্টুডেন্টের মা(আন্টি)ঃ রাশেদ,আমি যতটুকু জানি তুমি মেডিকেল ভ'তি পরীক্ষায় টিকেছে, তোমার তাহলে ইন্টারে স্ট্যাটিস্টিকস ছিলো না, তাই না??
রাশেদ ভাইঃ জি আন্টি।
আন্টিঃ আমার মেয়ের তো স্ট্যাটিস্টিকস আসে। তুমি যদি ফিজিক্স,ম্যাথ,কেমিস্ট্রির পাশাপাশি স্ট্যাটিস্টিকস একটু দেখাতে পারতে ভালো হত। কিন্তু তোমারতো আবার ইন্টারে এই সাবজেক্ট ছিলো না। একটু প্রবলেম হয়ে গেলো।
রাশেদ ভাইঃ স্ট্যাটস্টিকস, এই সাবজেক্টতো আমরা 1-2 তে পড়েছি। অনেক সহজ এবং মজার বিষয়।
আন্টি একটু চোখ ছোট করে বিস্ময়ের সাথে রাশেদ ভাইয়ের দিকে তাকালো এবং
আন্টি বললঃ তুমি 1-2 তে পড়েছো মানে??? আমি ঠিক বুঝতে পাড়লাম না,তুমি কি বুঝাতে চাইছো?
রাশেদ ভাই বুঝতে পারল ব্যাপারটা কি হয়েছে, সাথে সাথে একটু মুচকি হেসে
উত্তর দিলঃ 1-2 মানে আমি লেভেল-1, টাম-2 অথা'ৎ ফা'স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে পড়েছি।
আন্টি হেসে বললঃ ও। আমি আবার বুঝলাম ক্লাশ 1-2 তে আবার স্ট্যাটিস্টিকস পড়ে কিভাবে???
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



