somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশু হত্যাগুলো দুর্বলের উপর অত্যাচারেরই চিরচারিত দৃষ্টান্ত

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ডান্ডি দিয়ে পিটিয়ে, খুচিয়ে খুচিয়ে সিলেটের শিশু রাজন হত্যার কথা এখনো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। রাজনের পিতা ছিল তরকারী বিক্রেতা, সেও তরকারী বিক্রি করত।

ডাকাত সাজিয়ে গণপিটুনি দিয়ে কিশোর মিলন হত্যার কথা মনে আছে? পুলিশের ভ্যান থেকে তাকে টেনে নামিয়ে হত্যা করা হয়েছিল। অনেক আগের ২০১১ সালের ২৭ জুলাইয়ের ঘটনা এটি। জানি না বিচার হয়েছে কিনা। অভিযুক্ত খোঁজার প্রয়োজন ছিল না। কারণ, ঐ ঘটনার ভিডিও এখনো ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে। না, মিলন ব্লগার ছিল না, ধর্মাবমাননা করে মিলন কিছু লেখেনি। সে ছিল ছেড়া-ময়লা পোশাকে দুর্বলতম পরিবারের কোনমতে বেঁচে থাকা একটি কিশোর ছেলে।

খুলনার শিশু রাকীব কাজ করত গাড়ির গ্যারেজে, মলদ্বার দিয়ে কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়েছিল। জানি না, রাকীবের কোনো বিতর্কিত লেখাটেখা পেয়ে বিচারকাজ স্থগিত রাখা হয়েছে কিনা।



সিলেটের রাজন হত্যার পরপর বরগুনায় মাছ চুরির অভিযোগে ১১ বছর বয়সী রবিউল নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।

এরকম ঘটনা প্রতি বছর শতশত ঘটছে। সর্বশেষ বরিশালের বানারিপাড়ায় রিক্সালা ভাড়াটিয়ার তিন বছরের শিশুর কান্নায় ‘অতিষ্ঠ’ হয় বাড়িলি আছাড় দিয়ে শিশুটিকে হত্যা করেছে। খবরটি বিস্তারিত পড়ে জেনেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মত টাকা না থাকায় শিশুটি ঠিকমত এবং সময়মত চিকিৎসাও পায়নি। অর্থাৎ, কেউ এগিয়ে আসেনি।

প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে সবচেয়ে বড় মিল হচ্ছে- শক্তিহীন এবং কোনোমতে বেঁচে থাকা পরিবারের সন্তান এরা। অর্থাৎ, লুকিয়া থাকা বর্বরতা বেছে নিচ্ছে দুর্বলদের, দলহীনদের; সে গরীবের শিশু সন্তান হোক, আর একা মানুষ কোনো ব্লগারই হোক।

এখানে চিন্তা করার বিষয় হচ্ছে- রিক্সালার ছেলে কাঁনলে সেটি সহ্য করতে হবে কেন? এটাই হচ্ছে ঐ বাড়িলির এটিচুড। অর্থাৎ, ভেতরের লুকিয়ে থাকা বর্বরতা প্রকাশের একটি সহজ সুযোগ পেয়েছিল সে। মেরে ফেলতে তো আর চাইছিল না। ‘ধরে আছাড় মারা’ সেই প্রবাদটিকে রিক্সালার তিন বছরের সন্তানের উপর চাপিয়ে দিয়েছে মাত্র!

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×