somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ মঞ্চ ভুল পথে হাঁটছে

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেমের বাম রাজনীতির সবচে’ বড় সংকট হচ্ছে জনসমর্থনের জন্য এখনো তাদের বিএনপি-জামাতের দিকে তাকিয়ে থাকতে হয়। গণজাগরণ মঞ্চও শেষ পর্যন্ত সেই ভুল পথে হেঁটেছে। অনেকের মতে রসদটা যেহেতু ঐখান থেকে আসে, তাই কিছু করার থাকে না। তাহলে এই বামপন্থা শেষ পর্যন্ত আসলে কার পালে হাওয়া দেয়? 

বাংলাদেশের রাজনীতির এখন সমাধান হচ্ছে, আওয়ামী লীগ ঠেকানো, এবং তার জন্য অধিকতর ভালো আওয়ামী লীগ হওয়ার কোনো বিকল্প নেই। সে পথে গণজাগরণ মঞ্চ হাঁটেনি, তাতে কিন্তু দুর্বত্তদের লাভই হয়েছে। সরকার বিরোধী হওয়ার কতটুকু ক্ষমতাই বা গণজাগরণ মঞ্চের আছে, যেহেতু তারা জনগণের একটা অংশের সমর্থনপুষ্ঠ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য লড়াই করেছে। জামাত তো নয়ই, জামাতের মডারেট অংশ বা বিএনপির কট্টর অংশও কি গণজাগরণ মঞ্চকে কখনো আপন ভাববে, তাতে যতই ইমরান এইচ সরকার শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদ করুক না কেন?

এই গেফতারের প্রতিবাদ গণজাগরণ মঞ্চের কাছ থেকে জনগন আশা করেনি। এমনকি যারা বিএনপির সমর্থক তারা অনেকেও না। থানার যে দালাল কয়দিন আগে জনসমক্ষে এক মহিলাকে পিটিয়ে আহত করলে সেখানে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ করার কথা। আসলে এরকম আলাদা আলাদাভাবে ব্যক্তি মানুষ ক্ষোভ প্রকাশ করতে পারে, তাতে কিছুটা কাজ হয়, কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয় না।

গণজাগরণ মঞ্চের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য থাকার কথা ছিল। সে লক্ষ্য কখনই বিদ্যমান বাম দলগুলোর সাথে অভিন্ন ছিল না। একটু বিশ্লেষণ এবং খেয়াল করলেই বোঝা যায়, বর্তমান বাম দলগুলো সাইড লাইনে থাকতে এবং মাঝে মাঝে কিছু ইস্যুতে আন্দোলন করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পছন্দ করে, এর বাইরে বিশেষ কোনো লক্ষ্য তাদের নেই বলেই মনে হয়।

অলিগার্কির সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের বাম রাজনীতি, কতিপয় মানুষকে নেতা বানিয়ে রাখার জন্য মাঠপর্যায়ে খেটে মরে তরুণদের একটা অংশ। তাদেরকে এবং বিভিন্নভাবে কাজ করে চলা স্বতন্ত্র মানুষগুলোকে একত্রিত করে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা ছিল গণজাগরণ মঞ্চের, কিন্তু মঞ্চ সেই পথে না হেঁটে বামের নেতৃত্ব অংশের পরামর্শ মেনে চলছে বলেই মনে হয়। তাতে আসলে কি হয়েছে, বাংলাদেশ নতুন একটি বামদল পেয়েছে, যেটি নতুন এবং পূর্বেরগুলোর তুলনায় খর্বকায়। এই গণজাগরণ মঞ্চ জাতির পাশে দাঁড়াবে তাহলে কি করে, যেখানে সিপিবি-বাসদ-জাসদ রা পারছে না, একত্রিত হয়ে তারা পারতে চাচ্ছেও না?
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×