somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম ফুরালেও পথ তো ফুরায় না

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মৃত্যু ব্যতীত জীবনের আর কোনো লক্ষ্য থাকতে পারে না। পারে কি? জন্ম থেকে মৃত্যু একটি নিরবিচ্ছিন্ন পথমাত্র। জন্ম যদি সে পথের শুরু হয়, মৃত্যুতে শেষ। মাঝখানে কোলাহল, দুঃখ, বিষাদ, সুখ সবই অনুষঙ্গ । আবশ্যিকতা বলে মানুষের জীবনে কিছু কি থাকতে পারে? ক্ষুধা-তৃষ্ণা ব্যতীত আর কিছুই কি অনিবার্য?

প্রিয়তমা, একটি ভালো চাকরি, গাড়ি-বাড়ি ইত্যাদির চেয়ে শুধু পথটাই কি মুখ্য নয়? প্রত্যেকের জীবনপথের নকশাই তো আলাদা, মিলবে কেন? মেলাতে হবে কেন? তুমি আমি জোর করে একই পথে! কেন? কতক্ষণ? দুজন পথিক পথমধ্যে প্রয়োজনে মিলেছি মাত্র, প্রেমের অজুহাতে স্থুল জৈবিকতা ঢেকে রেখে। প্রেম ফুরালেও পথ তো ফুরায় না। আবার হাঁটতে হয়।

দীর্ঘ অজানা একটি পথ আমাদের পাড়ি দিতে হয়, এটাই মূলত জীবনের চ্যালেঞ্জ। অজানা একটা পথ, অথচ পথটি প্রতি মুহূর্তে তৈরি করে চলেছি আমি নিজেই। আসলে কি নিজে তৈরি করতে পারছি? সেই জীবনই সেরা যে নিজের জীবনপথের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পেরেছে।

মুশকিল হচ্ছে পথটি কত দীর্ঘ এবং কতটা সরল অথবা বক্র তা আমরা জানি না, তবে দীর্ঘতা অন্তত অনুমান করা যায়। জীবনটাকে স্বাভাবিকভাবে যদি সত্তর বছরের ধরি, তাহলে পথটাকে খণ্ড খণ্ড করে নিলে মন্দ হয় না।

এবং সামনে দৃশ্যমান পথের প্রতিটি অংশ ধীরস্থিরভাবে পার করাটাই হতে পারে জীবনের সার্থকতা। তাড়াহুড়া করে সফলতাকামী হওয়ার চেয়ে, কল্যাণকর হওয়াতেই বরং পথটা সরল থাকে।

আমি যদি কোথাও ব্যর্থ হই, তাহলে ব্যর্থতার রাস্তা ধরে আমাকে এগোতে হবে, আমি যদি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাই, তাহলে পঙ্গুত্বের রাস্তা ধরে আমাকে এগোতে হবে, কারণ, লক্ষ্যটা আমি জানি, ঠিক ঐ পর্যন্তই আমাকে পৌঁছতে হবে।

নিশ্চয়ই আমি চেষ্টা করব সুস্থতায়, সবলতায়, স্বচ্ছলতায় এবং আনন্দে থেকে জীবনের এই ভ্রমণপথটুকু অতিবাহিত করতে। এরপর কী আছে আমি জানি না, জানার প্রয়োজনও বোধ করি না।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×