somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান ব্যবস্থায়ই সবার জন্য অধিকার নিশ্চিত করা যায়

০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটাকে কীভাবে সভ্যতা বলা যায়? এটাকে কীভাবে উন্নতি বলা যায়? আমার চারপাশে খাবার সাজানো থাকবে, কিন্তু ক্ষুধার্ত হলেও, ক্ষুধায় মরে গেলেও শুধু টাকা নেই বলে সে খাবার আমি খেতে পারব না!

হাসপাতাল আছে, ডাক্তার আছে, ওষুধ আছে, কিন্তু টাকা নেই বলে আমি চিকিৎসা পাব না! এটা হতে পারে না। রাষ্ট্রব্যবস্থায় এর একটি বিকল্প খুঁজে বের করতেই হবে। ধনী, গরীব, চোর, ডাকাত, বাটপাড়, ভবঘুরে, পাগল, সবার জন্য মৌলিক চাহিদাগুলো রাষ্ট্রে নিশ্চিত থাকতে হবে।

এমন একটি ব্যবস্থা থাকতে হবে ক্ষুধার্ত কেউ যেন সেখানে গিয়ে নূন্যতম খেতে পায়, বিনামূল্যে। এমন একটি ব্যবস্থা থাকতে হবে অসুস্থ মানুষ যেখান থেকে চিকিৎসা নিতে পারে বিনামূল্যে, ওষুধ পাবে বিনামূল্যে; এবং বিষয়টিকে জনগণের অধিকার হিসেবে দেখতে হবে, করুণা হিসেবে নয়। নইলে এসব সভ্যতার দাবি টেকে না। রাষ্ট্রব্যবস্থা কতিপয়ের জন্য হয়ে যায়।

এটা খুবই নির্লজ্জ আচরণ, এটা মানুষের নিষ্ঠুরতা, যদিও এসব কথায় চারপাশের দশজনের আটজনই বিরোধী পক্ষ হয়ে যাবে, অখুশি হবে, তবুও বলতে হবে, এত মানুষকে বঞ্চিত রেখে অতিরিক্ত কেনাকাটা, উদ্ভট আয়োজন বা কনজুমারিজমই বর্তমান সভ্যতার সবচে’ বড় সংকট।

“আমার টাকা” বলে কিছু নেই, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় টাকাটা আমার করে নেওয়ার মধ্যে বিশেষ কোনো কৃতিত্ব নয়, বরং নিশ্চয়ই তার জন্য যেকোন কৌশল (নেতিবাচক অর্থে) অথবা ক্রাইম করতে হয়েছে। তাই, “আমার টাকা, তাই আমি যা করব আমার ইচ্ছে” এটা হতে পারে না। তবে টাকা যে দেয় তার প্রতি কৃতজ্ঞ থাকারও প্রশ্ন রয়েছে, কারণ, টাকা উপার্জনের সাথে নানান ধরনের স্যাক্রিফাইস থাকে।

টাকা উপার্জনের বিপক্ষে আমি নই, কিন্তু খরচের মধ্যেই কাণ্ডজ্ঞানের প্রশ্ন। কাকে টাকাটা দেওয়া উচিৎ আর কাকে দেওয়া উচিৎ না, সেখানেই কাণ্ডজ্ঞানের প্রশ্ন। অাপনি রিক্সালার সাথে দশ টাকা নিয়ে যুদ্ধ করবেন আর স্মার্ট ফোন কিনবেন ফিক্সড্ রেটে বিশ হাজার টাকা দিয়ে (যে দাম নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায়), এটা নির্বিচার।

সবচে’ বড় কথা, মানুষের উপর ছেড়ে দেওয়ার সুযোগ নেই আসলে, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় কার্যকর ট্যাক্সেশন এবং আধুনিক ও উদ্ভাবনী ব্যাংক ব্যবস্থার মাধ্যমেই শুধু কিছুটা বা প্রয়োজনীয় পরিমাণ ভারসাম্য আনা সম্ভব।

সরকারি কোষাগার মজবুত করতে হলে দুর্বত্তের ঘাড়ে পা দিতেই হবে সরকারকে। প্রশ্ন হচ্ছে,কোষাগারের পাহারাদার অর্থাৎ রক্ষকই ভক্ষক কিনা, নইলে বর্তমান ব্যবস্থায়ই সবার জন্য অধিকার নিশ্চিত করা যায়, যদি সরকার চায় এবং সরকার ততটা নৈতিক হতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×