somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধিপত্যে নীরব থাকবেন, নাকি সরব হবেন?

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সবসময় ম্রিয়মান এবং নিপীড়িত হয়ে থাকতে কেউ-ই চায় না। সবাই প্রভাব বিস্তারকারী কিছু করতে চায়। কিন্তু কিছু করা তো খুব কঠিন। সাধ্য-সাধনার বিষয়, সবাই বিশেষ কিছু করতে পারে না বলেই আধিপত্যের কিছু কৌশলী জায়গা তৈরি করে নেয়, আবার পদাধিকারের ফলে সমাজে এবং রাষ্ট্রকাঠামোয় আধিপত্যের জায়গা রয়েছে।

কাজের আধিপত্য এবং ক্ষমতার আধিপত্য -আধিপত্যের এরকম ভাগ তো রয়েছেই, পাশাপাশি আছে বৈধ এবং অবৈধ্য আধিপত্য। প্রয়োজনীয়-অপ্রয়োজনীয়, নিষ্ঠুর-শান্ত -আধিপত্যবাদ এরকম অনেকভাবেই বিশ্লেষণ করা যায়। তবে আলোচনার বিষয় এখানে নীরব এবং সরব আধিপত্য।

অপরাধে নীরব থাকা নিন্দনীয় কিন্তু ক্ষমতা প্রদর্শনে নীরবতার শক্তি মহাকাল স্বীকার করে। এই বিষয়ে মনীষীদের বিস্তার গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে। এ সম্পর্কে লিওনার্দো দ্যা ভিঞ্চির উক্তিটিই স্মরনীয়। তিনি বলেছেন, “নীরবতার চেয়ে বেশি কর্তৃত্ব আর কিছুতেই হয় না।”

পরিবার থেকে রাষ্ট্র সর্বত্রই ক্ষমতা প্রদর্শনের নজির রয়েছে। তার অায়ে চলে বলে পরিবারে অহেতুক হম্বিতম্বি করে এমন লোক কম নয়, অফিশে অহেতুক কথায় কথায় কর্তৃত্ব জাহির করে এমন জনাবই বেশি।

সমাজে তো আছেই, রাজনীতির সাথে যুক্ত থেকে কেউ অবৈধ্য আধিপত্য দেখায়, কেউ টাকার বলে জোর খাটায়। পাশাপাশি কৌশলী আধিপত্যবাদও রয়েছে, সেগুলি হচ্ছে অতি-শিক্ষিতের আধিপত্যবাদ।

সরব আধিপত্যের নমুনা সমাজে ভুরি ভুরি। ছোট্ট পেয়ে হোটেল বয়ের সাথে ধমকের সুরে কথা বলাটাও আধিপত্যবাদ। ছোট ভাইকে কারণে অকারণে সবসময় শাসন করা আধিপত্যবাদ। সবসময় স্ত্রীকে আদেশ করতে থাকলে ভালবাসার দাবী সেখানে শুধু অজুহাত হিসেবেই থাকে, আসলে তা সামাজিক আধিপত্যবাদ।

নীরবতা যে সবসময় খুব ভালো তাও নয়। নীরবতা বিষয়ে মার্টিন লুথার কিং জুনিয়রের বিখ্যাত একটি উক্তি আছে। তিনি বলেছেন, “শেষ পর্যন্ত শত্রুদের সরবতা আমাদের মনে থাকবে না, মনে থাকবে বন্ধুদের নীরবতা।” উনি বুঝিয়েছেন, যে সময় বন্ধুদের পাশে দাঁড়ানো কথা ছিল তখন তারা দাঁড়ায়নি।

নীরবতা ঋণাত্মক আধিপত্যবাদও হতে পারে। ‘খুন করা’ সরব, কিন্তু ‘খুন করানো’ তো নীরব। এতো এতো পণ্য, এতো এতো ব্যবসা, কিন্তু কয়জন মালিকের নাম আমরা জানি? কিন্তু এরা সমাজের প্রভাবশালী মানুষ, এবং প্রভাব তারা খাটাচ্ছেও। কেউ ভালোর জন্য প্রভাব খাটাচ্ছে, কেউ হয়ত শুধু মন্দটাই করে চলেছে নীরবে।

তবে নীরব আধিপত্যের সৌন্দর্যের নজিরও আছে অনেক। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ছদ্মনামে লেখালেখির বিষয়টি বলা যায়। লেখা শক্তিশালী এবং প্রভাব বিস্তারকারী, ব্যক্তি নয়। ব্যক্তি গৌণ থেকে বিষয়কে মূখ্য করে তোলা যায়। নইলে গুরুত্বপূর্ণ বিষয়ও অনেক সময় ব্যক্তির পরিচিতির কারণে গৌণ হয়ে যায়।

আড়ালে থেকে ভালো কাজ করতে পছন্দ করেন এমন মানুষ খুব বেশি নেই, তবে কমও থাকে না একেবারে। অন্তর্মুখী কিছু মানুষ সমাজে আছে, যাদের অন্তর্নীহিত শক্তি অনেক বেশি, তবে তারা তা লুকাতে চায়, সচেতনে এক সময় বুঝে যায় যে কাজ করতে হলে, ভালো কিছু করতে হলে লুকাতে হবে, কারণ, ব্যক্তি আড়াল হতে পারলে কাজটা দ্রুত এগিয়ে যায়, সর্বজন গ্রহণযোগ্যতা পায়; নইলে ব্যক্তি হিংসা-বিদ্বেষের শিকার হতে পারে, অবেহেলার শিকার হতে পারে, ইত্যাদি নানান কারণে কাজটা পিছে পড়ে যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×