
তোমার ঈশ্বরের বিরুদ্ধে লিখলে তুমি কোপায়ে দাও!
অহন তুমি আমার ঈশ্বর ভাইঙ্গে দিয়ে আমোদ করছ!
জানো কি তোমার প্রপিতামহ এই মন্দিরেরই পূজারী ছিল একদিন?
বলদামি ছাড়ো, আসো বন্ধু, চুক্তি করি-
তোমার ঈশ্বর বনাম আমার ঈশ্বর,
পারলে ওরা লড়ুক, দেখি পারে কিনা-
আসো ফাঁকা মাঠে ছাইড়া দিই, পারলে ওরা লড়ুক।
দেখি পারে কিনা-
আমরা কেনো মিছেমিছি মরি? এসো বাদাম কিনে
দুইজনে এক ঠোঙায় খাই, জীবনের গান গাই।
আজ থেকে চাপাতিখানা ঈশ্বরের হাতে তুলে দাও,
পারলে সে ধেয়ে আসুক, দেখি কেমন পারে, পারবে?
মূর্তি সে নিজেই ভাঙুক তোমার সর্বশক্তিমান, পারবে?
পারলে ঠেকাক আরেক অমনিপোটেন্ট, পারবে?
এসো আমরা এক ঠোঙায় বাদাম খাই, আর ওদের যুদ্ধ দেখি ...
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



