
একটু দাঁড়াও প্রিয়তমা, হৃদয় ঋজু করো, শোনো;
জীবনটা নয় তোমার তরে; চাই না তোমাকেও।
ভালবাসি সত্য; প্রতিশ্রুতি বলে একটু শুধু বেশি
যতটুকু ভালবাসি বনের কোলা ব্যাঙ, বাঘ।
নেই এর চেয়ে বেশি কিছু আয়োজন, চিরভাস্কর অর্জন,
শুধু একসাথে, একাগ্রে সাগরটা দিতে হবে পাড়ি।
সত্য বলেছি বহুবার, মৌনতায়-গানে-ভণিতায়।
যদি ভিন্ন ভাবো, মিছে কেন কষ্ট পাও?
তবু যদি দেখা হয় কোনো মোহনায়,
প্রকৃতি-প্রবৃত্তে আবার না হয় মুগ্ধ হব; এখন বিদায়!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



