somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব অপরাধ কি তাহলে দরিদ্ররাই করছে?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা কেন্দ্রেীয় কারাগারের বন্দীদের সাথে সাক্ষাৎস্থলে অনেকক্ষণ থাকলাম। থাকলাম শুধু বন্দী এবং তাদের আত্মীয় স্বজনদের দেখার জন্য। প্রায় ঘণ্টাখানেক পর্যবেক্ষণ করলাম।

এই ঘণ্টাখানেক সময়ে একজন সাক্ষাৎকারীও পেলাম না যে আমার চেয়ে “ধনাড্য” (হাবভাবে) হতে পারে। মানে দেখে সবাইকে খুব ছা পোষা মনে হল, একেবারে সমাজের তলানীর মানুষ।

এটা দেখে মনে হতে পারে তাহলে অপরাধ কি সব দরিদ্ররাই করছে? সেটি তো কিছু ক্ষেত্রে ঠিক যে সরাসরি অপরাধ করার কাজটা দরিদ্রদের দিয়েই করানো হয়।

তবে ওখানকার যে চিত্র তাতে মনে হবে সকল অপরাধ দরিদ্ররাই করছে। এর কারণ কী? অপরাধ সব নিশ্চয়ই দরিদ্ররা করছে না, কিন্তু ধরা পড়ছে এবং জামিন হচ্ছে না দরিদ্রদের।

বিশেষ করে ঢাকায় তো অভিজাত এলাকাগুলোতে অপরাধ এখন আরো বেশি হচ্ছে। কিন্তু ধনীরা থানাতেই দফারফা করে ফেলে, যদি কোর্ট পর্যন্ত আসেও তারা তখন কোর্ট থেকে জামিন নিয়ে চলে যায়। ফলে শেষ পর্যন্ত কারাগারে জায়গা হয় যারা শক্ত (বিভিন্নভাবে কানেকটেড) উকিল রাখতে পারে না, যথেষ্ট ঘুষ দিতে পারে না তাদের।

আমি বোঝার জন্য ‘নীল’ সাক্ষাৎ রুমের কয়েকজন সাক্ষাৎপ্রার্থীর সাথে কথা বললাম, অনেকেই যা বলল, তাতে বুঝলাম, সেখানে প্রকৃত অপরাধী যেমন আছে আবার অনেকেই শুধু শিকার।

ওখান থেকে বের হয়ে এসে মনে হল, ছোটখাটো অপরাধে স্থানীয় সরকারের একটা ভূমিকা থাকা দরকার। গ্রাম বা শহরের সালিসি ব্যবস্থা সরকারের নির্দেশনার আওতায় চালু করা দরকার। তাহলে অনেক বিষয়ই থানা বা কোর্টে গড়াবে না। তাতে মামলার জট কমবে, সবচেয়ে বেশি লাভবান হবে জনগণ।

আমাদের জনগণের একটা বৈশিষ্ট আছে, আমরা মূলত লেজ উঁচিয়ে এগিয়ে যাওয়া স্বভাবের। গ্রামে থাকতে দেখতাম, কথায় কথায় মানুষ থানায় দৌঁড়াত তখন, এখনো দৌঁড়ায়।

এসব ক্ষেত্রে প্রথম ভূমিকা থাকা উচিৎ স্থানীয় প্রশাসনের। গ্রাম হলে মেম্বার চেয়ারম্যানের, শহর হলে কমিশনারের।

তবে অবশ্যই এর জন্য শুধু মেম্বার চেয়ারম্যান নয়, স্থানীয় বিচার ব্যবস্থার জন্য স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কিছু মানুষ নিয়ে একটি কমিটি গঠন করে দেওয়া উচিৎ। প্রতিটি ওয়ার্ডে যদি দশ জনের এমন একটি কমিটি থাকে তাহলে জনগণ অনেক লাভবান হবে নিশ্চয়ই।

বাদী-বিবাদী, থানা, উকিল, আদালত -এ এক ভয়ঙ্কর চক্র হয়েছে আমাদের দেশে। যার টাকা থানা তার, আদালত তার। বেশিরভাগ ক্ষেত্রে এটাই চলছে। খুব বেশি বড় ঘটনা এবং নাছোড়বান্দা না হলে সাধারণ মানুষ বিচার পায় না।

[তবে কিছু জিনিস নতুন কারাগারে খুব ভালো লেগেছে, আগের তুলনায় অনেক নির্বিঘ্নে ওখানে এখন বন্দীদের সাথে দেখা করা যায়, যদিও অল্প জায়গায় এত বেশি ভীড় থাকে যে কারো কথাই ঠিকমত শোনা যায় না।]
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×