somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়পুরহাট কলেজে ফি-বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের উপর ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রসমাজ-ছাত্রশিবিরের যৌথ হামলা ।

২১ শে জুন, ২০০৯ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণে জয়পুরহাট কলেজে নিয়ম বহির্ভূত ফি আদায়ের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃত্বে ‘বর্ধিত ফি বিরোধী ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’ এর ব্যানারে শক্তশালী ছাত্র আন্দোলন দানা বেধেঁ উঠেছে।

অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি ঢাকার ইডেন কলেজে বিজ্ঞান বিষয়ে যেখানে নেয়া হচ্ছে ১১৩০ টাকা সেখানে জয়পুরহাট কলেজে আদায় করা হচ্ছে ২২০০ টাকা। কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তে বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃত্বে জয়পুরহাট কলেজের ছাত্রছাত্রীরা সম্প্রিত আন্দোলন শুরু করে , যা কলেজ প্রশাসনের বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দেয়। কলেজ প্রশাসন এই চলমান ছাত্র আন্দোলন কে নসাৎ করার নীল নকশা হিসাবে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রসমাজ-ছাত্রশিবিরের শরনাপন্ন হন। উল্লেখ্য , এ চার টি ত্র সংগঠন কলেজ প্রশাসনের সহযোগিতায় ভর্তি বাণিজ্যে যুক্ত। প্রতি বছর কলেজ প্রশাসনের নিকট হতে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রসমাজ-ছাত্রশিবিরের নেতৃত্ববৃন্দ নিজেদের পছন্দ মত ১০০ ছাত্র অনার্সে ভর্তি সুযোগ পায় এবং অধিকাংশ ক্ষেত্রে ছাত্রনেতৃবৃন্দ ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে এ সকল আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়ে থাকে।
‘বর্ধিত ফি বিরোধী ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’ এর আন্দোলনের অংশ হিসাবে ১১ জুন ২০০৯ জয়পুরহাট কলেজে ক্যাম্পাসে শত শত ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল করা হয়।মিছিল
চলাকালে করেজ প্রশাসন মিছিলে বাধা দেয় ।এক পর্যায়ে শিক্ষক ও পুলিশের উপস্থিতিতে কলেজ ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ও ছাত্রসমাজের কর্মীরা হামলা চালায় রা য়ৌথভাবে ‘বর্ধিত ফি বিরোধী ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’মিছিলে হামলা চলায়।

মিছিলে ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ও ছাত্রসমাজের কর্মীদের হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জয়পুরহাট কলেজ শাখার সভাপতি তাজিউল ইসলাম, সহ সুমন চন্দ্র, নয়ন সরকার, উৎপল কুমার, অশ্বিনী রায়, সাব্বির হাসান মুন, টুটুল সিংহ,সামসুল আনাম, পংকজসহ ২০ জন ছাত্র আহত হয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়, আহত ছাত্র-ছাত্রীদের হাসপাতালে নেয়া হলে ছাত্রলীগ-ছাত্রদল-শিবিরের সন্ত্রাসীরা সেখানেও পুনর্বার হামলা চালায়। এমনকি জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকও হামলাকারীদের বাধা দিতে গিয়ে আহত হন।

জয়পুরহাট কলেজে বর্ধিত ফি বিরোধী আন্দোলনে ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ও ছাত্রসমাজের কর্মীদের ন্যাক্কারজন হামলার প্রতিবাদে গত ১২ জুন ২০০৯ ঢাকায় প্রগতিশীল ছাত্রেজাট বিক্ষোভ মিছিল করে।



গত ১৮ জুন ২০০৯ ‘বর্ধিত ফি বিরোধী ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’ পক্ষ থেকে ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ও ছাত্রসমাজ হামলা ও নিয়ম বহির্ভূত ফি আদায়ের প্রতিবাদে জয়পুরহাট শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়েজন করা হয়।একই স্থানে একই সময় ছাত্রলীগ-ছাত্রদল-শিবির ও ছাত্রসমাজ যৌথভাবে 'সর্বদলীয় ছাত্র ঐক্যের নামে সভা আহবান করলে। জেলা প্রশাসন থেকে ১৪৪ ধারা জারী করা হয়।ঢাকা থেকে সংহিত প্রকাশ করতে জয়পুরহাট যাওয়া প্রগতিশীল ছাত্র জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংহতি সমাবেশে পুলিশ হামলা করে। যাতে ৫০ জন আহত হয় এবং গুরুতর আহত দুজন কে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সম্প্রতি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল-শিবির যৌথভাবে ভর্তিবাণিজ্য করছে এবং ফি
বৃদ্ধিসহ ছাত্রদের যৌথ আন্দোলনে হামলা চালাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি যখন জোরালো হচ্ছে তখন ছাত্রলীগ-শিবিরের এই আঁতাত বিস্ময়কর ও আশংকাজনক।


৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×