somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালগড় (ভারত) এর লাল চিঠি।

২১ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[আমার কথাঃ পশ্চিম বঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার 'লালগড়' নামক এক পশ্চাৎপদ গ্রামের যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে , সে খবর আমরা খুব কমই রাখি। The Times of India এর ২১ জুন ২০০৯ সংখ্যা ছাপা হয়েছে পশ্চাৎপদ জনগোষ্টীর এক তরুনের বিপ্লবী হয়ে উঠার কাহিনী। তাই আমি অনুবাদ করলাম।
Click This Link

মাওবাদের গ্রহন যোগ্যতা নিয়ে বির্তক উত্থাপন আমরা এ অনুবাদের কারণ নয়। কিন্তু নানা মতে নানা মানুসের জন্যই আমার কাছে এ লেখাটি শিক্ষণীয় বলে মনে হয়েছে।যারা সংগ্রামে আস্থাবান নন, তাদের মনে রাখা দরকার আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যে বঞ্চনা আর বৈষম চলছে, তা যে কোন মুহূর্তে এদেশেও অসংখ্য ' লালগড়' এর জন্ম দিতে পারে।সুতরঅং, সাবধান।]

আমার নাম মনোজ। যদিও এটা আমার মা-বাবার দেওয়া নাম নয়, কিন্তু আমার সকল কমেরড আমাকে এ নামেই চেনে।আমার বাবার নাম ধীরেন মুর্মু । আমি তার দ্বিতীয় সন্তান। আমার বয়স এখন ২৫ বছর।শালবনীর বামুনডাঙ্গা গ্রামে আমার জন্ম।আমার জীবনের বেশির ভাগ সময়টা এই 'আশাহীন' গ্রামে (hopeless village) অতিবাহিত হযেছে।

আমাদের গ্রামটি 'কানসিজোড়া' গ্রাম পঞ্চায়েতের মধ্যে অন্তর্ভূক্ত। পঞ্চায়েতটি বিগত ৩০ বছর বামফ্রন্টের দখলে।শালবনী বরাবরই সিপিএম-এর শক্তিশালী ঘাটি।কিন্তু, বিগত ত্রিশ বছর কালে প্রাদেশিক সরকার বা গ্রাম পঞ্চায়েত কিংবা জিলা বোর্ড কেউই এ এলাকার উন্নযনে কোন আগ্রহ প্রকাশ করেনি।যুগ-যুগান্তর ধরে আমরা 'প্রস্তর যুগে' বাস করে আসছি।

যখন বৃষ্টি নামে , তখন এই ধুলাময় পথটি কাঁদায় তলিয়ে যায় আর আমরা আমাদের গবাদিপশু-পাখি নিয়ে এই কাঁদার জগতেই বিচরণ করি।আমাদের যেন সামান্য বাইসাইকেল বা মহিষের গাড়িতে চড়বার অধিকার নেই।আমাদের বিশুদ্ধ পানি পানের কোন উপায় নাই । ফলে ময়লা হলুদ পানি আমাদের বেঁচে থাকার উপায়।বিদ্যূত না থাকায় আমরা সূর্যাস্তের পর অন্ধকারের রাজ্যে নিমজ্জিত হযে যাই।এমনকি কাজের সুযোগও খুবই সীমিত। ফসলের ক'মাস ছাড়া আমাদের হাত পা গুটিযে ঘরে বসে থাকা ছাড়া কোন উপায় থাকে না। কেননা আমরা আদিবাসী। আমাদের জন্য কিছু করার বিষয় নিযে কেউ মাথা ঘামায় না।

২০০২ সালে এসে, শুকরের মত ব্যবহার পেতে শেষ পর্য়ন্ত আমরা ক্লান্ত হযে পরি।গ্রামবাসী একত্রিত হয়ে এলাকার উন্নয়নে দাবিতে সোচ্চার হই।এটা স্থানীয় সিপিএম নেতৃত্বের আক্রোশের কারণ হযে দাড়ায়।তাদের মদদে পুলিশ আমাদের নামে মিথ্যা মামলা রজ্জু করে। অভিযোগ করে যে, আমরা জনযুদ্ধের ( People's War Group) এর হয়ে কাজ করছি। তারা আমাদের পশ্চাতে মাওবাদীদের তকমা এটে দেয়।এই পরিস্থিতিতে আমরা 'মাওবাদী'-এর সাথে যোগদান মঙ্গলজনক ভাবতে শুরু করি।

অল্পদিনে পরিস্থিতি ভয়ংকর রূপধারন করে।পশ্চিম মেদিনীপুরের সাবেক পুলিশ কমিশনার কেসি মীনা সমগ্র গ্রামবাসীর নামে এফ আই আর জারী করে।এতে গ্রামের ৯০% পুরুষ ও কিশোরকে 'নকশাল' হিসাবে অভিযুক্ত করা হয়। আসন্ন বিপদ সম্পর্কে আমাদের আর কোন সন্দেহ থাকলো না। আমরা উপলব্ধি করলাম আমাদের আত্ম রক্ষা করতে হবে, আমাদের শীঘ্রই একটা অবস্থান গ্রহণ করতে হবে।

সে সময় আমার বয়স ১৮ বছর।আমি স্থানীয় স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র।তবুও আমি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করি।একদিনের মাথায় পুলিশ আমার, বাবার ও ভাইয়ের নামে মামলা দায়ের করে।অভিযোগ করা হয় আমরা জনযুদ্ধের সাথে কাজ করি।অথচ, জনযুদ্ধের সাথে সে সময় আমাদের কোন পরিচয়ই ছিল না।আমার পরিবার বরাবর কংগ্রেসের সমর্থক।১৯৯৮ সারে মমতা বন্দোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস গঠন করে , তখন আমরা তাঁকে সমর্থন করি।

একদিন আমাদের গাঁয়ে পুলিশের জীপ হাজীর হয়।গাঁয়ের লোকদের তাদের বাড়ি থেকে ধরে নিয়ে গরুর মত ঠেসে গাড়িতে তুলে। এবং শেষ আমাদের স্থান হয় মেদীনিপুর জেলে । সেখানে আমি প্রথমবারের মত সুশীল রায় নামক 'মাওবাদী' র সাথে পরিচিত হই। ' মাওবাদী'দের আদর্শ আমার হৃদয়কে স্পর্শ করে।সুশীল রায় গরীব মানুষের জন্য কিছু করতে চাইলে আমাকে মাওবাদীদের সাথে যোগ দিতে বলেন ।তারপর জেলে আমার আরও দুজন জনযুদ্ধের কর্মীর সাথে পরিচয় হয়।আমি উপলব্দি করতে পারি, কংগ্রেস কিংবা তৃনমূল কেউই সিপিএম এর সন্ত্রাসীদের ঠেকাতে পারবে না। সিপিএম এর জমানায় এসে আমরা নিজেদের দাবী উত্তাপনের অধিকার হারিয়েছি।এখনই সময় রুখে দাড়াবার।সোচ্চার হওয়ার।

তাই, আমি 'মাওবাদীদের সাথে যোগ দিলাম।তারা আমাকে একটা নতুন নাম , নতুন পরিচয় একটা নতুন জীবন উপহার দিয়েছে। এখন আমি 'লালগড় আন্দোলনের' সাথে কাজ করছি।আমি গেল বছরের এই গন অভ্যুত্তানের সাথে যোগ দিয়েছি।

গত ৫ নভেম্বর পুলিশ এসেছিল মুখ্য মন্ত্রী বুদ্বদেব ভট্টাচার্যের নির্বাচনী বহরে কারা স্থলমাইন বিস্ফোরণ ঘটিয়েছিল সে তদন্ত করতে।এ সময় 'লালগড়ে'র আদিবাসী মহিলাদের পুলিশ আটক করে , নিস্ঠুর ভাবে লাঞ্ছনা করে। একজন মহিলা তার চোখ হারিযেছে আর অনেকে গুরুতর জখম।
এর পরে আমাওবাদীরা 'লালগড় আন্দোলনের সাথে যোগদানের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করে।মাওবাদীরা সর্বদা বঞ্চিত মানুষের পাশে থাকে।আমরা নন্দীগ্রাম -সিঙ্গুরে নির্লাতিত মানুষের পাশে ছিলাম । আজ আমরা লালগড়ের মানুষের পাশে দাডিয়ে লড়ছি।

জনগনের মন জয় কারা সহজ, কেননা এদের অধিকাংশই পুলিশের নির্মম নির্যাতনের স্বীকার। মানুষ আমাদের কথা শুনছে এবং দলে দলে Peoples' Committee against Police Atrocities (PCPA) যোগ দিচ্ছে।অন্যান্য দলের সমর্থকরাও আমাদের সাথে আছে। সকলেই পুলিশ আর সিপিএম এর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে সোচ্চার।

আমরা জানানি সরকার আমাদের সংঘবদ্ধ শক্তিকে গুড়িয়ে দিতে বদ্ধ পরিকর।আমরা আমাদের প্রভাব বলয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহন করেছি।সমগ্র লালগড় ও জঙ্গলমহলাকে আমাদের নিয়ন্ত্রনে এনে আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করবো।আমরা দরিদ্রদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহন করব।আমরা গনচাঁদার মাধ্যমে তহবিল গঠন করবো , কেউ আর সরকারকে কর দিবে না।

লালগড়ে বিজয়ে পর আমরা ঝাড়খন্ড, উড়িষা, বিহার আর ছত্রিশগড়ের আদিবাসী মানুষের মাঝে আমাদের সংগ্রাম কে বিস্তৃত করতে চাই। আমাদের লড়াইটা করব শুরু মাত্র।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০২
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×