somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার যত লজ্জা-দুই।

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক
পিচ ঢালা এই পথ টাকে ভালোবেসেছি................


ঢাকা -সিলেট হাইওয়েল দিয়ে জাফলং এর উদ্দেশ্য ছুটে যেতে যেতে চির বেরসিক আমি যদি এ গান টা গুনগুনিয়ে উঠি তাতে নিশ্চয়ই কেউ আবাক হবেন না। যানজট মুক্ত মসৃণ কালো পিচ ঢালা রাস্তায় ভ্রমন কালে ক্ষণিক সময়ের জন্য রোমান্টিকতায় আক্রান্ত আমার মত অনেকেই হন।

কিন্তু কালো পথ বুকে চোখের জলে লেখা যুগ যুগান্তরের গান কি আমরা কেউ শুনতে পাই?

খ



কি প্রচন্ড শ্রম আর নিষ্ঠায় ছোট মেয়েটি নদী থেকে সংগৃহিত বালু চেলে পৃথক করছে নুড়ি পাথর। চালুনী নিচে জমা হওয়া বালুই বিখ্যাত ' সিলেটের মোটা বালু' .....যা উচ্চ ইমারত নির্মাতাদের অত্যন্ত প্রিয় বস্তু। আর চালুনীর উপরের নুড়ি পাথর দিয়ে করা হবে বহু আন্দোলন সংগ্রামের রাজপথ।


এই নিরালস শ্রমেই আসছে আমার নগর সভ্যতার বিশুদ্ধ নির্মাণ উপকরণ।



খেলার ফুসরত নেই ছেলেটির । তাই ,ঘড়ির কাঁটার সাথে প্রতিদিন চলে দৌড় পাল্রা।



ছোট ছোট দুটো হাত ছোট দুই পায়, সারা দিন কেটে খায় ভোর থেকে রাত...........(প্রতুল মুখপাধ্যায়)



আমার মেযে 'অগ্নি' যখন মায়ের কোলে শুয়ে শুনে ''কিভাবে রাজপুত্র ডালিকুমার এক ডুবে পাতল পুরী থেকে তুলে আনে রাজকন্যার প্রান ভোমরা...........তখন নাম না জানা এই দুৎসাহসী বালকটি প্রতি ডুবে যক্ষপুরী থেকে ছিনিয়ে আনে আমার রাজপ্রসাদ নির্মানের উপকরণ।
গ


সংখ্যায় এরা এক দুজন নয়।এ রকম সহস্রাধিক শিশু জাফলং এর 'পিয়াইন' নদীর তীরে 'ভোলার ঘাটের পাথর কোয়ারিতে বারু-পাথর সংগ্রহের কাজ করে চলেছে।
ঘ



আমার - আপনার বহু কাংক্ষিত সভ্যতা নির্মাণের বোঝা বয়ে চলেছে এ সব কচি প্রাণ।...........সব জেনে বুঝেও আমরা নিরব নিশ্চুপ। .....কেননা আমরা জানি 'এই সব কচি প্রাণ যদি একদিন চিৎকার করে উঠে আমার এ বোঝা বইবার কথা নয়.........তবে আমার -আপনার স্বপ্নপুরী নির্মাণ থমকে যাবে।"
ঙ



সবাই যখন ঘুমিয়ে আছে ............অবোধ বালক , তুমিও না হয় ঘুমাও একটু খানি।


চ
প্রশ্ন হচ্ছে........................ আমরা এমন সদা নিবিঘ্ন ঘুমের মাঝে বিভোর কিভাবে?
উত্তরটা কি এই যে ..............আমার নগর সভ্যতা এই সব কচি পায়ের ছাপে কখনই নোংরা হয় না। বালুতে পাযের ছাপ কখনও স্থায়ী হয় না।





কৃতজ্ঞতা স্বীকার: জি এম আকাশ
Click This Link

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:১৩
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×