প্যারাসিটামল সিরাপ "টেমসেট" নিষিদ্ধ - অনেকে জানেই না
২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রিড ফার্মার প্যারাসিটিমল সিরাপ 'টেমসেট' খেয়ে কিডনী বিকল হয়ে ২৭ শিশুর মৃত্যুর পরও অনেকে জানেই না যে এই সিরাপটি ঔষধ প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত ২২ শে জুলাই ঔষধ প্রশাসন পরিদপ্তর এই সিরাপটি নিষিদ্ধ ঘোষনা করে। পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইসমাইল হোসেইন জানান সংবাদপত্রে বিগ্গাপন ও রেডিওর মাধ্যমে সকলকে এই নিষিদ্ধ হওয়ার খবরটি জানানো হয়। এবং উনি মনে করেন এই বিষয়ে উনার পক্ষে যা যা করা দরকার উনি সবই করেছেন। সর্বশেষ এই প্যারাসিটামল খেয়ে মারা খেছে ইভা নামের একটি শিশু নিষিদ্ধ ঘোষনার ১ মাস ৪ দিন পর অর্থাৎ গত ২৬ শে আগষ্ট। পল্লী চিকিৎসক সন্জীব সূত্রধর যিনি এই শিশুটিকে এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি এখনও জানেনই না যে এটি নিষিদ্ধ ঘোষিত ঔষধ।রিড ফার্মা প্রধানত ব্রাক্ষ্মনবাড়ীয়া ও কুমিল্লার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওষধ বাজারজাত করত। কিন্তু ঐখানকার স্থানীয় চিকিৎসক ও ঔষধ বিক্রেতারা জানিয়েছেন অদ্যাবধি তারা স্বাস্থ্য মন্ত্রনালয় ও ঔষধ প্রশাসন থেকে টেমসেটের ব্যাপারে কোনো সতর্কীকরণ বার্তা বা লিখিত নির্দেশনা এখনো পাননি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন বলেন, 'রিড ফার্মার প্যারাসিটামল খেয়ে শিশুমৃত্যুর ঘটনা আমরা সংবাদপত্র পড়ে জেনেছি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের লিখিত কোনো নির্দেশনা পাইনি'। - সত্যিই সেলুকাস !!!
সূত্র : প্রথম আলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন