স্বপ্নে যত দোষ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্ল্যানটা ছিলো অফিস শেষে
করবো আমরা মিট,
আমার আগেই পৌছাবে সে
আড্ডা হবে হিট।
ফোন করে সে বলল আমায়,
"সাত তলাতে আছি।"
আমি বলি, "একটু বসো,
এইতো, কাছাকাছি"।
অফিস সেরে বাসায় গিয়ে
রেডি হলাম ফাস্ট,
বাবা বললেন, "এই দিগন্ত,
একটা কাজ করতো, জাস্ট।"
বাবার কথা রদ করবো
নেইতো বুকের পাটা,
ডেটিংয়ে আজকেও লেট
কপালটাই তো ফাটা!!
কোন মতে ফাঁকি মেরে
দিলাম ভৌঁ দৌড়,
হঠাৎ করে থমকে গেলাম
পেড়িয়ে রাস্তার মোড়।
পায়ের দিকে চেয়ে দেখি
নেই তাতে সেন্ডেল,
হাফপ্যান্টটাই পরে এসেছি
"শিট ম্যান, গো হেল"!!
ফোন করে যে বলবো তাকে
"ওগো বাবু সোনা,
একটু খানি ওয়েট করো
প্লিজ, রাগ করো না।"
এতো দেখি মহা বিপদ
ফোনে নেইতো চার্জ,
একটি মারও বাদ যাবে না
রক্ষে নেই আর আজ।
পরিশেষে রেডি হয়ে
হলাম যখন বের,
ঘড়ির দিকে তাকিয়ে দেখি
দেরী হয়েছে ঢেড়!
ব্যস্ত রাস্তায় আমার রিক্সা
চলছে হেলে দুলে,
"না জানি, জানটা আমার
গেলই নাকি চলে!!
টেনশনেতে যখন আমি
ভাবছি উনিশ-বিশ,
মাঝ রাস্তায় থামিয়ে দেয়
বেদ্দপ ট্রাফিক পুলিশ।
কী করলাম, কেন করলাম
বুঝলাম নাতো কারণ,
পরে শুনি এই রাস্তায়
রিক্সা চলা বারণ।
কী আর করার বাধ্য হয়ে
শুরু করলাম হাঁটা,
না জানি কী হাল করে সে
খেতে হবে বুঝি ঝাটা।
গিয়ে দেখবো গোমড়া মুখে
বসে আছে রেগে,
সুখের কথা, ঠিক তখনই
ঘুমটা গেল ভেঙ্গে।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন