somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ: তুমি মোর হৃদয়ের সবটুকু ভালবাসার অনুভুতি

০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনের কিংবা জীবনের এমন কোন দিক নেই যা নিয়ে রবীন্দ্রনাথ লিখেননি।
রবীন্দ্রনাথকে বুঝতে পারা মানে অন্য এক জগতে হারিয়ে যাওয়া। সেই জগতে নেই কোন সংকীর্ণতা, ভয় কিংবা কোন দ্বন্দ্ব। জীবনের কি সহজ উচ্চারণ।

রবীন্দ্রনাথ সারা জীবনে বহু কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তার সেইসব অভিজ্ঞতাই কবিতা কিংবা গান হয়ে চলে এসেছে। আসলে সেই কষ্টের প্রকাশ ঘটেছে তার লেখা কবিতা কিংবা গানে। তিনি কষ্টকে জয় করতে পেরেছিলেন তার লেখার মাধ্যমে। কবির কষ্টের তীব্রতা এত বেশী রকমের ছিল যে তার না লিখে কোন উপায় ছিল না।

কেউ মনে করতে পারেন রবীন্দ্রনাথের জন্ম জমিদার পরিবারে তাই তার জীবন সুখেই কেটেছে। আসলে কি তাই? যারা সৃজনশীল কোন কাজ করেন তাদের কাছে ধনসম্পদ কোন ব্যাপার নয়। অর্থের অভাব তাদের তেমন প্রভাবিত করতে পারে না। মনের চাহিদা পূরণ করার প্রচেষ্টাই তাদের ভিতর থাকে অবিরত। জীবনকে অনুধাবন করার বিষয় তো থাকেই।

সত্যিকারভাবে মানুষকে এবং প্রকৃতিকে ভালবাসলে এই বিষয়গুলো অনুধাবন করা যায়। তবে হ্যাঁ রবীন্দ্রনাথকে বুঝতে হলে সত্যিকারের প্রমিক হতে হবে। আর হ্যাঁ সত্যিকারের ভালবাসায় পরীক্ষা থাকে প্রতি পদক্ষেপে।

বলা যায় রবীন্দ্রনাথ সৃষ্টির পিছনে কাদম্বরী দেবী, ইন্দিরা, বেবী ও সরলা - এদের অবদান অনেক। রবীন্দ্রনাথ যদি এদের না পেতেন তাহলে আজকে আমরা এই রবীন্দ্রনাথকে নাও পেতে পারতাম। মহৎ কোন কিছু সৃষ্টির পিছনে থাকে মহান প্রেম ও ভালবাসা এবং সেই সাথে ভয়াবহ কষ্ট। তাই রবীন্দ্রনাথকে ও সেইসব কষ্টকর অভিজ্ঞতাকে অতিক্রম করতে হয়েছিল।

অর্থাৎ তার জীবনে অন্যদের মতো সুখ এবং দু:খ দুটোই ছিল। তাইতো কবিকে বলতে হয়েছে

"বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থণা।"

কিংবা

"চিত্ত যেথা ভয়শুন্য
উচ্চ যেথা শির।
জ্ঞান যেথা মুক্ত
যেথা গৃহের প্রাচীর।"

কবি তার মৃত্যুর দুই মাস আগে একটি কবিতা লিখেছিলেন । কবিতাটির নাম ছিল "রূপ নারানের দেশে"। কবি সেখানে বলেছেন

রূপ নারানের দেশে
জেগে উঠিলাম
জানিলাম
এ জগৎ স্বপ্ন নয়।
চিনিলাম আপনারে
অবহেলা আর বঞ্চনায়।

(পরে কবি আবার বলেছেন)

সত্য যে কঠিন
কঠিনেরে ভালবাসিলাম
সে কখনো করেনা বঞ্চনা।

মৃত্যুর দুই মাস আগে তার এই স্বীকারোক্তি মানুষের জীবনের
বাস্তবতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।

কবির এই মৃত্যুদিবসে তার প্রতি এবং বিশ্বপ্রকৃতির প্রতি রইল আমার হৃদয়ের উষ্ণ ভালবাসা। আসলে কবি রয়েছেন সবার হৃদয়ে। কবি আজও যেন সব কষ্ট ভুলে গিয়ে আমাদের আনন্দ দিচ্ছেন। আমাদের মাঝেই তিনি বেঁচে রয়েছেন অপার আনন্দে। সবার জন্য রইল শুভকামনা।

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×