somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোগ্রাফিতে যা কিছু মাইলস্টোন... পর্বঃ ২

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীর ১ম সম্পূর্ণ ছবিঃ



এই ছবিটির নাম “Blue Marble” কারন ছবির গ্রহটি যে পুরোপুরি নীল। হ্যাঁ এটাই আমাদের প্রিয় পৃথিবীর ১ম সম্পূর্ণ তোলা ছবি। ১৯৭২ সালের ৭ই ডিসেম্বর যখন অ্যাপোলো ১৭ চাঁদের উদ্দেশ্যে পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাচ্ছিল তখন ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটিতেই দক্ষিন মেরুর বরফ রাজ্য মহাশূন্য থেকে ১ম ধরা পড়ে।

চাঁদের ১ম সম্পূর্ণ ছবিঃ



১৮৩৯ সালে ইংল্যান্ডে জন্ম নেয়া আমেরিকা প্রবাসী রসায়নবিদ John William চাঁদের এই সম্পূর্ণ ছবিটি তোলেন। তিনি তখন নিউ-ইয়র্ক ইউনিভার্সিটির রসায়নের প্রফেসর ছিলেন। একটি টেলিস্কোপের সাহায্যে এই ছবিটি তোলা হয়েছিল এবং যা প্রিন্ট করা হয়েছিল একটি সিলভার-প্লাটিনামের পাতের উপর।

সূর্যের ১ম সম্পূর্ণ ছবিঃ



১৮৪৫ সালের ২রা এপ্রিল দুই ফরাসী পদার্থবিদ Louis Fizeau এবং Leon Foucault প্রথমবারের মতো সূর্যের এই ছবিটি তুলতে সমর্থ হন।

চাঁদের বুকে মানুষের ১ম পদচিহ্নের ছবিঃ



এটার ব্যাপারে আর কি বলবো!!! তবে একটু বলি- চাঁদের বুকে ১ম পা রাখেন নিল আর্মস্ট্রং , কিন্তু এই ছবির ফুটপ্রিন্টটি কিন্তু Buzz Aldrin-এর, অর্থাৎ Aldrin নিজেই নিজের ফুটপ্রিন্টটি আগে তোলেন। আর বুঝতেই পারছেন এটা কখনকার ঘটনা।

চাঁদ থেকে তোলা পৃথিবীর ১ম ছবিঃ



চাঁদের কক্ষপথ প্রদক্ষিনরত অবস্থায় লুনার অরবিটার ১ থেকে ১৯৬৬ সালের ২৩শে আগস্ট ছবিটি তোলা হয়। তাও প্রায় ২৩৬,০০০ মাইল দূর থেকে। ছবিটিতে পৃথিবীর অর্ধেকটা দেখা যাচ্ছে- ইস্তানবুল থেকে কেপটাউন পর্যন্ত, আর পূর্বের অর্ধেকটায় তখন রাত।

পৃথিবী-উদয়ের ১ম রঙীন ছবিঃ



এতোদিন তো শুধু সূর্যোদয় আর চন্দ্রোদয় দেখেছেন, কিন্তু পৃথিবী-উদয়? না, পৃথিবী থেকে তো আর এটা দেখা সম্ভব নয়, তবে চাঁদ থেকে সম্ভব। হ্যাঁ, চাঁদের কক্ষপথ পরিভ্রমনরত অবস্থায় অ্যাপোলো ৮ থেকে ছবিটি তোলেন নভোচারী William A. Anders. ঘটানাটি ১৯৬৮ সালের।

মঙ্গলগ্রহ থেকে তোলা পৃথিবীর ১ম ছবিঃ



২০০৩ সালের ৮ই মে, প্রায় ৮৬ মিলিয়ন মাইল দূর থেকে অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে ছবিটি তোলা হয়। এখানে শুধুমাত্র আমরা বা আমাদের গ্রহই না, আমাদের প্রিয় চাঁদ মামাও কিন্তু আছে। ছবিটিতে পৃথিবীর পশ্চিম-অর্ধাংশ দেখা যাচ্ছে।

১ম মঙ্গলপৃষ্ঠের ছবিঃ



নাসার মহাকাশযান ভাইকিং ১ মঙ্গলগ্রহের পৃষ্ঠের এই ছবিটি তোলে ২০-০৬-১৯৭৬ তারিখে। নিচের দিকে কোণায় যে গোলাকার বস্তু দেখা যাচ্ছে- ওটা মূলত মহাকাশযানটির পা।

১ম পর্ব

৩য় পর্ব
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১২:৫১
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×