somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাঃ সাইফুল
ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

সব রোগে ওষধ নয়

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি পেশায় যেহেতু একজন ফিজিওথেরাপি চিকিৎসক।তাই বাধ্য হয়ে কিংবা মানবিক আর আর্থিক যেই কারনই বলেন, রোগীদের বাসায় মাঝে মাঝে যেতে হয়।

কিছুদিন আগে একজন বয়স্ক ভদ্রলোক আমারে চেম্বারে এলেন। যথারিতি আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, আংকেল আপনার কি সমস্যা? উত্তরায় ৫০/৬০ উর্দ্ধ লোকজন কে আংকেল আর আন্টিই বলি, তবে চাচা চাচি বলতে পারলে ভাল লাগত, এই ডাক টার মাঝে আন্তরিকতা আছে ।

যাই হোক আংকেল বলল, ডা সাহেব সমস্যা আমার না, আমার স্ত্রীর। আমি আপনাকে ভিজিট দেব, যেহেতু আমি অ্যাপয়েনমেন্ট নিয়েছি। আমি বললাম, না না আংকেল, ওটা লাগবে না। আপনি বলেন।।।

আংকেল তার নিজের পরিচয় দিল, উনি একজন সাবেক হাইকমিশনার । উনার স্ত্রী আমার কাছে আসতে পারবেন না। হাটাচলা করতে পারে না। আমাকে বাসায় যেতে হবে।

আমি মনে মনে ভাবলাম চাচা মিয়া তুমি চাচিকে এত ডাক্তারের কাছে নিতে পারছ, আমার কাছে আনতে পারছ না! আমি গরীব ডা, আমার ডিগ্রি কম পাইয়া তুমি আমাকে বাসায় নিবার চাও। তুমি যত টাকাই দাও, আমি যাব না।

তাই আস্তে ধীরে চাচাকে বললাম, আংকেল আমি তো বাসায় যাই না! চাচিকে এখানে নিয়ে আসেন।

চাচা এবার বললেন, চাচিকে আমার এখানে ভর্তি করাবেন। এবার আমার বিপদ ।এবার আবারও আস্তে আস্তে বললাম, আংকেল এখানে তো ভর্তির ব্যবস্থা নাই। চাচা বললেন, তাহলে কি করবেন!

আমি আস্তে আস্তে বললাম, ঠিক আছে আমি একদিন যাব, তারপর ফিজিওথেরাপি প্রয়োজন হলে আমাদের অন্য একজন ফিজিওথেরাপিস্ট গিয়ে ম্যানেজ করবে। আমাকে সেন্টারে সব সময় থাকতে হয়। তাই সব সময় আমার যাওয়া সম্ভব না। চাচা রাজি হলেন।

পরেরদিন দুপুর ২ টায় অ্যাপয়েনমেন্ট দিয়েও বিকাল ৩ টায় চাচার বাসায় আমি বান্দা হাজির । বিলাসবহুল বাড়ি, আমি গরীব, তাই ধনীর বাসায় যেতে লজ্জা করে। তবুও লজ্জাশরম গেইটে রেখে চাচার বাসায় হাজির। এক ঘন্টা দেরি করে গেলেও, চাচা হাসি মুখে ভিতরে নিলেন।

আন্টি আসসালামুলাইকুম, কেমন আছেন আন্টি? চাচি মাথা নাড়ালেন।

চাচির রুমে পশ্রাব পায়খানার গন্ধে আমার নিজেরই দম যায় আসে! চাচির কি অবস্থা একবার ভাবেন।

চাচা সাহেবের চার ছেলে মেয়ের মধ্যে ১ মেয়ে ছাড়া সবাই দেশের বাহিরে। মেয়েটা গুলশানে থাকে। নিজ কাজে সর্বদা ব্যস্ত।

বাড়িতে একজন খালা আছে। যাকে ধনী, হাফ ধনী আর তাদের বাচ্চা কাচ্চারা বুয়া বলে ডাকে। এই বুয়া ডাকটা আমার ভাল লাগে না। কেন যেন এই শব্দটা বাংলা অভিধানে আসল।

মার বোন খালা।আমি তাদের মাঝে মায়ের গুনই দেখি। তাই খালা ডাকি। খালার বয়স ৫০ এর উপর।তিনদিন যাবত খালার জ্বর। তাই চাচির রুমে এই গন্ধ।

যাইহোক চাচা চাচির সব কথা শুনলাম। অনেক আগে ব্রেইন স্ট্রোক হয়েছিল। তারপর ভাল ছিল, গত ১ মাস যাবত বিছানায় আবন্ধ। অনেক ডা দেখিয়েছে। কিন্তু চাচির আর বিছানা থেকে উঠা হচ্ছে না। আমি সব রিপোর্ট আর চাচীর হাত পা সব দেখে অর্থাৎ শারিরীক পরীক্ষা ( physical examination) করে এমন কোন সমস্যা পেলাম না।যেটার জন্য চাচি বিছানা থেকে উঠতে পারছে না!

আন্টিকে বললাম, আন্টি বসে যান। আপনার কোন সমস্যা নাই। আন্টি বসে গেল। যদিও আমার সাপোর্ট ছিল। তবে আমার সাহস বেড়ে গেল।

আমি ৭ দিন গিয়েছিলাম এই বাসায়। আন্টি স্টিক দিয়ে হাটা চলা করতে পারত ৪/৫ দিন পর থেকেই।

চাচীর সমস্যা ওই রকম কিছুই ছিল না, ছেলে মেয়ে না থাকাতে আত্নবিশ্বাস হারিয়ে ফেলেছিল। আমি শুধু উনাকে আত্নবিশ্বাসটা ফিরিয়ে দিয়েছলাম। উনাকে বসিয়ে, দাঁড় করিয়ে, হাটিয়ে। উনার ছেলে মেয়েরা থাকলে এই সমস্যাটা কখনই হত না।

যারা বাবা মা কে ছেড়ে দূরে আছেন, একবার ভাবেন। তাদের কি অবস্থা। তাদেরকে কার কাছে রেখে আসছেন। কারন আমরাও একদিন বাবা মা হব!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×