আমার জন্ম '৯০ এর দশকে । আমি মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু অনুভব করেছি। text book এর পাতায় যা লিখা ছিল তার মধ্যে অনেক ঘাপলা আছে । অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপণ করা হয়েছে, কিসের স্বার্থে তা জানিনা !! তো অনুভব করলাম কেমনে ?
আমি ঢাকা বিশ্ববিদযালয়ে ভর্তি্র পর থেকেই যে অনুভব করেছি তা নয়। কিন্তু DU তে ভর্তি্র পর এই অনুভুতি বেড়ে গেছে কয়েক হাজার গুন ।
আমি এই World Cup এ কেবল মাত্র বাংলাদেশ কেই সাপোর্ট করেছি । এক সময় Team India এর Die hard fan ছিলাম । এখনো ওদের খেলা ভাল লাগে, কিন্তু ভারত দেশটাকে আর আগের মতন স্রদ্ধা করি না । আর পাকিস্তান ?? হা হা হা ... সাপোর্ট করা তো দূরের কথা, ওদের দেখলেই কেমন জানি লাগে। একটা ক্রোধ জেগে উঠে মনে ।।
গতকালকে আমাদের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যে কোয়াটার ফাইনাল খেলা হল, তাতে অনেক বাংলাদেশি কেই পাকিস্তানি পতাকা হাতে, গায়ে জড়িয়ে, মুখে মেখে উল্লাশ করতে দেখা গেছে। ব্যাপারটা বড়ই দুঃখজনক! আমি আরও অবাক হইছি যখন আমার কিছু বন্ধুদের facebook এ প্রফাইল পিকচার হিসেবে পাকিস্তান এর পতাকা , কিনবা কোনো খেলোয়ার এর ছবি দিতে দেখলাম । আর কষ্ট লাগছে যখন দেখলাম অনেকেই বিভিন্ন পেইজ এ বা গ্রুপ এ "i love/like pakistan", "pakistan rocks", "pakistan is the best" বা এই জাতীয় কথা বলছেন ।
আমি DU এর মল-চত্বর এ গেলেই অনুভব করি '৭১ এর ২৫শে মার্চ এর কাল রাত কে । কারণ ঐ রাতে পাকিস্তানি শুয়ার গুলা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্র শিক্ষক কর্মচারী আর তাদের পরিবার এর উপর হামলে পরেছিল। নীলক্ষেত থেকে কলা ভবণ যাবার পথে অনেক সময় ভয়ে শিউরে উঠি যখন মনে পরে এই রাস্তায় কত নিরিহ ছাত্র প্রান দিয়েছিল। জগন্নাথ হল এর স্বরস্বতী পূজো দেখতে গিয়ে মনে হয়েছে আজক এইখানে আনন্দ মেলা অথচ '৭১ এর ২৬শে মার্চ এই মাঠে জগন্নাথ হল এর প্রায় সব ছাত্রই নিহত হয়েছিল । ২৩শে মার্চ পাকিস্তান দিবস ছিল , কিন্তু ১৯৭১ এর ঐ দিন এ সারা বাংলার কোথাও পাকিস্তান এর পতাকা উড়ে নাই কেবলমাত্র সেনাবাহিনী'র ক্যানটনমেন্ট আর গভরনমেন্ট হাউজ ছাড়া । আর ২০১১ এর এই দিন কিনা বাংলাদেশের মাটিতে এত পাকিস্তান এর পতাকা উড়ল ! জিন্না, ভুট্টো, ইয়াহিয়া, আয়ুব খান রা তো মনে হয় খুশিতে নরকে লাফালাফি করতেছে !! আফসোস, পুরাই সেলুকাস !!
এই লিঙ্ক টা দেখলে বুঝতে পারবেন , View this link
এই ব্লগার কে অসংখ্য ধন্যবাদ । লিঙ্ক এ একটা ভিডিও আছে , ওইটা বাংলাদেশে এ পাকিস্তানি দের গণহত্যা এর একটা নমুনা মাত্র !!
এ রকম আরও হাজারটা ঘটনা আছে । আমাদের অনেক দলিল-ই নাই ! এইটা একটা লজ্জার বেপার !! আমাদের বিরাঙ্গনা দের অনেক অবহেলা করা হয়েছে । তাদের উপর যেই নির্যাতন করা হয়েছে তা আমাদের কল্পনারও বাইরে । এই ব্লগ টা পড়লেই তা বুঝা যাবে !
View this link
আমাদের বর্তমান প্রজন্মের সবাই যে পাকিস্তান এর সমর্থক তা নয় । অনেকেই আছেন যারা নিজ দেশ এর ইতিহাস সম্পর্কে জানেন এবং অন্যকেও জানতে উৎসাহিত করেন। facebook এর Life at Dhaka University এই রকম একটি পেইজ । [ পেইজটির লিঙ্ক ঃ View this link এরকম আরও অনেকেই আছেন ।
আমি একটা লিঙ্ক শেয়ার করতে চাই, একটা ব্লগের লিঙ্ক , কিন্তু এই লিঙ্ক থেকে আমাদের তরুন'রা দেশ কে নিয়ে কি ভাবেন তা জানা যাবে, আবার কেন পাকিস্তান কে কোন কিছুতেই সাপোর্ট করা যাবে না তাও বুঝা যাবে। ব্লগের লেখক কে ধন্যবাদ যিনি লেখাটি শেয়ার করেছেন কারন উনি না করলে অনেক কিচুই অজানা থেকে যেত ... আর সেই ব্যক্তি কেও ধন্যবাদ যিনি লেখাটির মূল লেখক । মূল লেখার লিঙ্ক ও এই লিঙ্ক থেকেই জানা যাবে ।
View this link
আমার মতে সবার উচিত একবার হলেও ড. মুহম্মদ জাফর ইকবাল রচিত "মুক্তিজযুদ্ধের ইতিহাস" বইটি একবার পড়া । খুব সহজ ভাষায় মুক্তিযুদ্ধের কথা লেখা হয়েছে ।
আমাদের ইতিহাস কে আমাদেরি সংরক্ষণ করতে হবে । আমি মুক্তিযুদ্ধ কে অনুভব করেছি কিভাবে আসলে হাজার পৃষ্ঠার ব্লগ লিখেও আমি বুঝাইতে পারব না... তবে আমি জানি আমি , আমার বন্ধুরা আর আমার অগ্রজরা যেইভাবে মুক্তিযুদ্ধ এর সঠিক ইতিহাস কে জানার চেষ্টা করেছে, অনুভব করেছে এবং অনুধাবন করেছে , আমাদের ভবিষৎ প্রজন্মও তেমনিভাবে জানবে , অনুভব করবে এবং অনুধাবন করবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১২ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




