somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনগেইজম্যেন্ট ( Engagement) : একটি বাস্তব রম্য ঘটনা

১৮ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ P.S. : এই রম্য ঘটনার ৯০% চরিত্র, ঘটনা, ডায়লগ বাস্তব আর বাকি ১০% কাল্পনিক !! যদি কোন জীবিত ব্যাক্তির সাথে এই ঘটনা মিলে যায় তবে লেখককে দায়ী করাটা ঠিক হবে না !! :P কি দরকার কষ্ট করার ...হেহেহে ।। :P ]



রিসেন্টলি আমার খুব ক্লোজ এবং জিগরি দোস্ত আসিফ এর বড় বইন এর এনগেইজম্যেন্ট ছিল । আমারে ব্যাটা ইনভাইট করছিল । মাগার নিজেই জানসে আমারে ইনভাইট করার মাত্র ১০ মিনিট আগে । :P যাইহোক, আমারে ইনভাইট করনের পর থেইক্কা তার একটাই কথা , " মামা ... তুমি কিন্তু ক্যামেরা নিয়া আইবা !!! তুমি হেব্বী ফোটু তুলো !! "। আমি তো খুশি তে পুরাই পাঙ্খা মুডে আসিলাম ।। :D

এনগেইজম্যেন্ট টা ছিল শুক্কুরবারে আর অনুষ্ঠান আয়োজন করা হইসিল ধানমন্ডি এর এক খান রেস্টুরেন্টে ... রেস্টুরেন্টের নাম ছিল Broccoli । এই রেস্টুরেন্টের নাম কেন Broccoli তা আমার বোধগম্য হইল। লিখা ছিল চাইনিজ রেস্টুরেন্ট ।। মাগার আমি জানতাম এইটা একটা European সব্জি ।। আর এত্তো কিছু থাকতে কেন এই সব্জির নামেই রেস্টুরেন্ট খুলা লাগবে এইটাই বুজবার পারলাম না !!!!! :|

শুক্রবার যথাসময়ে বাইর হইলাম ... বাসও পাইয়া গেলাম টাইম মতন । মাগার, বাস শ্যামলী পার করতে না করতেই যেই জ্যাম দেখলাম হেইটা তো আমাদের VIP(!!) রা তাদের বাসা হইতে অফিসে যাইতেও পড়ে না !!! একেতো পরসি পাঞ্জাবি , তার উপর মাশাল্লাহ গরম তো পরছেই, অবস্থা কেরসিন ।। এই দিকে ২০মিনিট পার হইয়া গেল মাগার বাস ১ ইঞ্চিও নড়ছে কিনা সন্দেহ হইতেসিল।। আমার তো জ্যাম বইসা থাকতে থাকতে মার্ক্স, ডুরখেইম ,ভেবার সবার থিওরি মাথায় ভাসতেসিল।। ভাগ্যিস আইন্সটাইনের থিওরি পরি নাই! :P

এত্তু পর পর আসিফ রে ফোন দেই আর জিগাই, আমি কি দেরি কইররা লেইট হইয়া গেলাম নাকি !! //:) সে আমারে প্রতিবারি আশা দেখাইতেসিল যে আমি on time এই আছি ! :) আসাদগেইট আসা মাত্রই আমি বাস থেইক্কা নাইম্মা গেলাম। শ্যামলি থেইক্কা আসাদগেইট আসতে টাইম লাগসে পাক্কা ১ ঘন্টা !! বুজলাম ডিজিটাল বাংলাদেশ কাহাকে বলে, কত প্রকার ও কি কি !!!!! X((

আসাদগেইট থেইক্কা হাটা দিয়া ধানমন্ডি ২৭ এ আইসা রিক্সা নিসি।। এই রাস্তা হাইটা আস্তে আমার লাগসে মাত্র ৫ মিনিট । যেই স্পিড এ হাটঁসি উসাইন বোল্ট দেখলে মাইন্ড করত !! :P আর এম.এ. জলিল অনন্ত(!) দেখলে আমি নির্ঘাত স্পিডে সাপোর্টিং কাস্ট পাইয়া যাইতাম!! :P যাইহোক, অবশেষে আমি Broccoli তে আইসা পৌসাইলাম !! দেখি রেস্টুরেন্টের বাইরে আসিফ মামা দাঁড়ায় আছে। আর ব্যাটা আমারে দেইখাই কইল," বাহ!মামা! তোমারে তো সেইরাম লাগতেসে ।। দেইখা মনে হইতেসে তুমিই বিয়া করতে আয়া পড়ছো !! :P " । আমি তো পুরাই বেকুফ বইন্না গেলাম । O.o

আমরা বরপক্ষের জন্যে ওয়েইট করতে থাকলাম ।। আর ওই দিকে আমাদের আরেক দোস্তো জোহেব তখনো বাংলা কলেজের সামনে বাসে বইসা মুড়ি চিবাইতেসে । তাও ভালো যে অই বাসে ঝাল মুড়ি ওয়ালা উঠছিল। :P পরে অবশ্য সেও বাস থেইক্কা নামতে বাধ্য হইসিল। মাগার শ্যামলি তেই। এরপর অইখান থেকে রিক্সা নিয়া ধানমন্ডি আইসে। এই দিকে আসিভ মামু তো আমারে চা খাওয়ায় দিল এক দফা !! :D আমি তো পুরাই দিলখুশ ! :D জোহেব ফোনদিয়া লোকেশান জানতে চাইলে আমরা তারে মিনা বাজার এর কথা কইলাম... সেও রিক্সা ওয়ালারে মিনা বাজারের কথাই কইসে, কিন্তু আমরা মিন করসিলাম নতুন মিনা বাজার আর রিক্সাওয়ালা কাকু বুজসে পুরাতন মিনা বাজার !! :P একটু পর অবশ্য জোহেব মামা নতুন মিনা বাজারেই উপস্থিত হইসে মাগার বিস্তর ভাড়া খরচ কইররা !! xD

আসিফ এর লগে Broccoli এর ভিতরে গেলাম ।। গিয়া দেখি একখান না দুইখান এনগেইজমেন্ট এর arrangement হইসে !! আমরা আসিফ এর বোন এর এনগেইজমেন্ট এ তখনো বর পক্ষ আসে নাই ইভেন কনে পক্ষেরো অধিকাংশ গেস্ট অনুপস্থিত । তো আমরা বাইরে আশ্লাম আবার আর আসিফ ফোনে ভিতরে অবস্থানরত তার আব্বুর সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতে লাগল ।। :) কিন্তু dictionary তে ২টা word আছে Communication Gap !!! :P এইটা কেন কইলাম তা একটু পরেই জানা যাবে !! ;) হেহেহে ... :P

একটু পর খবর পাইলাম Bride has arrived !! :D আমরা অতি উতসাহে ভিতরে গেলাম ... আর দেখি আপু একা বইসা আছে ।। আসিফ আমারে ঠেইলা দিল আর কইল, "মামা।। এইবার ফটু তুলো !! :D Don't feel shy, mama !! :D " আমি shy feel না কইরাই আপুর ফটো তুলা স্টার্ট করলাম ।। :) আপু দেখি হেভী মজার মানুষ ... পুরাই ফটোজেনিক ও !! :D কোন camera shyness নাই !! :D আমি তো ছবি তুইল্লা হেভী মজাক পাইসি !! :D কনের ছবি তুলতে গেলে আশে পাশে যারা আছে তাদেরো ছবি তুলা লাগে.. নয়ত তারা আবার মাইন্ড খাইতে পারে!! তো আমিও তাদের ছবি তুলা শুরু করলাম ... কিন্তু এইবার পুরাই বেকায়দা মোমেন্ট বলা যায় !!! আপু যত Enthusiastically পোজ় দিসেন, এনারা ততই অবাক হইয়া চিন্তা করতাসে এই লাল্টু আবার কেডা !!!!! :-* বলতে ভুইল্লা গেসি যে আমি ওইদিন কমলা রঙ্গের পাঞ্জাবি পড়সিলাম যা কিনা আমার পহেলা ফাল্গুনের বান্ধা পাঞ্জাবি !! পাঞ্জাবি টা অই পহেলা ফাল্গুনের মতই একটু বেশি উজ্জ্বল !!!! :P

আমরা আবার বাইরে আসলাম ।। এইবার আসিফ মামু আমাদের আইসক্রীম খাওয়াইলে ... :D আমি আর জোহেব তো খুশি তে বাকবাকুম !! :P আমরা আইসক্রীম খাইতে খাইতে ধানমন্ডি ভ্রমণে বাইর হইলাম আর হেভি-মেটাল আর ডেথ মেটাল বিষয়ক আমাদের জ্ঞান জাহির করতে থাকলাম ... কোন ফাঁক দিয়া যে পুরা ১টা ঘণ্টা পার হইয়া গেল টেরি পাইলাম না!!!! আমরা আবার আমাদের starting point এ আইসা হাজির হইলাম আর আসিফ মামু তার "দুরত্ব যতই হোক , কাছে থাকুন আর ভালোবাসার টানে পাশে আনে" মন্ত্রে উজ্জীবিত হইয়া তার আব্বু কে একটা কল দিল । :)

একটু আগেই ২টা word এর কথা কইসিলাম । Communication Gap !! এইবার এই word ২টার বাস্তব প্রয়োগ দেখলাম !! আসিফ তার আব্বুকে কল দিলে আসিফ এর কথোপকথন ছিল অনেকটা এই রকম, " হ্যালো আব্বু ! সবাই আসচে?" " ও ! এসে গেছে? " "আমরা কি আসব?" কীঈঈ ... আয় হায় !! তুমি আমারে একটা কল দিবা না !! " "আচ্ছা আমরা আসতেসি !!" আসিফের "কীঈঈ" শুইন্না তো আমি আর জোহেব পুরাই আতকাইয়া উঠলাম !!! না জানি কি হইল !! আর আসিফ আমাদের দিকে পিট পিট কইররা তাকায় কইল , "মাম্মা !! বিয়ে তো পড়ানো হয়ে গেসে !! :( " আমরা হাসুম না কান্দুম সেইটা বুজতেও ২ সেকেন্ড টাইম লাগসে... যদিও আমরা হাসাটাকেই সমীচিন মনে কইররা পুরাই অট্টহাসি দিয়া দিলাম !! xD বেচারা আসিফের এর একমাত্র বইন অথচ বেচারা বইনের আকদ টাও দেখবার পারল না !! পুরাই Communication Gap !! জ়োহেব আসিফকে বলল," দোস্ত! তোর লাইগা কেউ ওয়েট করলো না !! আপসুস !! :P"

যাইহোক, আমরা ASAP ভিতরে গেলাম আর গিয়া দেখি খোরমা বিতরণ চলতেসে ... । আসিফ রে তেমন কেউ কিসু না জিগাইলেও সে খুবি upset ছিল তা বুজতে পারতেসিলাম । এই সময় সে এক মহান ডায়লগ দিয়া বসল,' আমি আমার বোনের আকদ দেখতে পারি নাই, আমার পোলারেও তার বোনের আকদ দেখতে দিমু না !! " xD xD

যাইহোক আমরা আসিফ এর কষ্ট বুঝবার পারসিলাম !! আমরা পুরাই ছবি তুলতে উইঠ্যা পইড়া লাগলাম !! যেই কুনু বিয়ে বাড়ির একটা বড় ঝামেলা ভিডিও ক্যামেরা !! এই ক্যামেরার ফ্লাশ লাইট ছোট্ট একটা জায়গায় পুরাই সূর্যের আলো নিয়া আসে !! :P আসিফ ভাবসিল আমি একাই তাদের ফ্যামিলি ফোটুগ্রাফার , কিন্তু তার এক কাজিনও যে ফোটু তুলতে পারে সেইটা সে ভুইল্লা গেসে ।। তার কাজিন দেখি আবার একখান Canon EOS 50D এর মালিক ।। DSLR ক্যামেরার মালিক দের একটা ভাবস থাকে , এনারো ছিল মনে হয় !! কিন্তু এনার ক্যামেরা দেইখা জোহেব যা কইল তা একটা পিস !! জোহেব আমারে কইল, " মামা ! তুমি আনছ পিস্তল আর উনি দেখি বাজুকা নিয়া আসচে !! এইটা কিছু হইল !!" O.o :-* :-*

ছবি তুলতে গিয়া নানান সমস্যা ! ফ্রেম পাইনা ঠিক মতন, আটো ফোকাস হইতে হইতেই সামনে কেউ চলে আসে, আর সবচেয়ে বড় সমস্যা ভিডিও ক্যামেরার অতিউজ্জ্বল ফ্লাশ লাইট !! এত কিছুর মাঝেও ভালো কিছু ছবি তুলা গেসে।। মাগার একটা ভালো Bridal photo তুলতে গিয়া আসিফ এর এক কাজিন আমারে সূক্ষ্ম পচানি দিসে! :P অনেক চেষ্টা করেও যখন একটা নির্দিষ্ট ছবি তুলতে ব্যর্থ হইলাম, আসিফ এর এই কাজিন আপু আসিফ এর বো্নরে কইল, " আপ্পি ! মুখ নামায় ছিলা কেনো ? এই ভাইয়া কত্তো আর্টিস্টিক একটা ফোটো তুলতে চাইলেন, কিন্তু পারলেন না ! আহারে বেচারা !! :P " :| আমি ফোটো তোলায় ক্ষান্ত দিলাম !! : এইবার আমরা তিন দোস্ত পাশাপাশি বইসা নিজেদের মধ্যে chat করতেসিলাম আর out of nowhere ভিডিও ক্যামেরা তার অতিউজ্জ্বল ফ্লাশ নিয়া হাজির হইয়া গেল !! ইদানিং ৩টা ছেলেরে একসাথে কোন ছবি তে দেখলেই সেই ছবির ক্যাপশান হইয়া যায় "থ্রী ইডিয়টস" !! :| এইখানেও তাই হবে বইলাই তো মনে হইতেসে !! আর আসিফের ওই কাজিন আপু যদি মাস্টারিং এর সময় থাকেন অথবা স্টীল শট গুলা যদি উনার হাতে পরে তাইলে আমাদের ৩জনের ক্যপশান হইতে পারে " ৩ বেক্কল " !! O.o

এরপর খাওন-দাওনের পালা ! :D খাবারের আয়োজন আসলেই ভাল ছিল !! :D আসিফের দোস্ত দেইখা বলতেসি না ... একজন খাঁটি ভোজনরসিক হিসেবেই বলতেসি যে, ঝাল খাবার গুলা আসলেই মজা হইসিল !! :D কিন্তু জর্দা তে মোরোব্বার অভাব কেন শশা দিয়া পুরন করা হইল এইটা আমি বুঝতে পারি নাই !! বাবুর্চী আসলেই জিনিয়াস !! এমনেই শশা আর মোরব্বা কাটসে যে দেইখা বুঝোন যায় নাই! :P

খাওন-দাওন শেষে আর বিদায় নেওয়ার আগে আমরা আসিফ এর বোন আর দুলাভাই এর লগে ছবি তুলার জন্যে পোজ দিলাম ! :) এক পর্যায় আসিফ নিজেই আমাদের ফোটো তুলতে লাগল । আমি আপুর পাশে দাঁড়ায়সিলাম, আসিফ আমারে বল্ল, "দোস্ত ! আরেকটু ক্লোজ হ ! ফ্রেমে আসতেসে না !! " আমি ফাইজলামি কইররা কইলাম," আররে দোস্ত বেশি ক্লোহ হইলে তো পবলেম!! :P সবাই ভাব্বে আমিই বিয়ে করতে চলে আসছি !! :D" আপু আমারে কইল, " এহহহ... আইসে !! আমি তোমার কত্তো বড় জানো?? ৬ বছর !! তোমরা আজকালকার পুলাপান পুরাই ফাজিলের হাড্ডী !! " আপ্পির ঝাড়ি খাইয়া আমি তো পুরাই চুপসায় গেলাম !! :O মাগার আমার একটু দূরেই আসিফের সেই কাজিন আপু আর তার বান্ধবী দাঁড়ায় ছিল ।। তাদের হাসিমাখা মুখ দেইখা বুঝলাম এইমাত্র আমি তাদের বিশাল এন্টারটেইনমেন্ট দিসি! : কিন্তু একটু পর রুমে উপস্থিত সবাই এন্টারটেইন্ড হইসে !! ;)

এইবার আমি আর আসিফ, আপু আর দুলাভাই এর লগে দাঁড়াইলাম আর জোহেব আমার ক্যামেরা দিয়া ফোটো তুলার দায়িত্ব নিল। তার ফোটো তোলার সিস্টেম পুরাই আমাদের বিপরীত আছিল ! সে লেন্স সাব্জেক্টের দিকে না রাইখা নিজের দিকে রাখসিল । আর আমরা অবাক হইয়া তার কান্ড দেখতেসিলাম, এবং কয়েক সেকেন্ড পর সে ক্যমেরার শাটার প্রেস করল আর তার দিকে তাক করা আমার ক্যামেরার পিচ্চি ফ্লাশলাইট আলো ফ্লাশ কইররা দিল ! আচানক ফ্লাশ খাইয়া জোহেব তো পুরাই ভ্যাবাচ্যাকা খাইয়আ গেল আর জিগাইল, " এইটা কি হইল ?? :-* " আর আসিফ তারে কইল, "মামা ! দুরলবের পিস্তল তোমারে গুল্লি মারছে !!! :D :D :D" আসিফের এই চরম পাঞ্চ লাইনে পুরা রুম তখন অট্টহাসিতে ব্যস্ত !! :D :D :D

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১১ রাত ৯:৩৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×