গতকালকে ঘটে যাওয়া রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আমি টের পাই নাই।
ভূমিকম্পের নিউজটা আমাকে দিলেন আমার আব্বু । আমি ওই সময় বাসে ছিলাম । আমি টের পাই নাই ।
এই ভুমিকম্পের ফলে অনেকেই বিব্রতকর অবস্থার শিকার হোন। গত বছর মৃদু ভুমিকম্পে তাড়াহুড়া করে নামতে গিয়ে আমার এক পরিচিত জন সোজা হাসপাতালের এমার্জেন্সী রুমে !! আবার এই গতকালকের ভূমিকম্পেই আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন পুরা কান্নাকাটি করে বাসার সবাইকে অস্থির করে ফেলে। এইটা তাদের জন্য তেমন কিছুনা , ছোট বোনটি এমনিতেই ভুমিকম্প ভয় পায় , কিন্তু বিপাকে পড়ে তার প্রাইভেট টিউটর ।। সে দৌঁড়াবে নাকি থাকবে তা বুঝতে বুঝতেই অবশ্য ভুমিকম্প থেমে যায় ।।
একটা ভিন্নরকমের awkward situation এ পরসিলাম এই বছরের এপ্রিল-মে মাসের দিকে । একটা বিখ্যাত প্র্যাকটিস প্যাডে গেসি আমাদের এক ফ্রেন্ডের ব্যান্ডের জ্যামিং দেখতে। আমার বন্ধু আরিফও ছিল সাথে। আরিফ তো ড্রামস টা দেখে আবদার করে বসলো ড্রামস বাজানোর ।। ব্যান্ডের ড্রামার আসিফ, আরিফ কে একটা কুইক লেসন দিয়ে বসায় দিল । সবই ঠিক ছিল কিন্তু হঠাত ড্রামসের রাইট টমস টা খুলে পড়ে গেল !! আমরা তো পুরাই অবাক !! ব্যাপার কি Pearl ব্র্যান্ডের ড্রামসের এই দশা কেন !!!
ভূমিকম্পের পর সবার প্রথম আমরা যেইখান থেকে নিউজ পাই তা হচ্ছে Facebook !! মজার ব্যাপার হল ভূমিকম্পের সময় কেই বাসা থেকে বের হইতে ভুলে গেলেও ফেসবুকে স্টেটাস আপডেট দিতে কেউ ভুল করে নাহ !! গত বছর ঈদের সময় বেশ কয়েকবার আমরা ভুমিকম্প অনুভব করি (আমি বাদে) ।। একদিন আমি চ্যাট করছি এক বন্ধুর সাথে, হঠাত ও বলতেসে, “এই দেখলা কি হইল ??” আমি তো পুরাই অবাক। তার অইখানে কি হইসে সেইটা আমি দেখব কিভাবে !!
এই বছরের প্রথম ভাগে হওয়া একটা ভুমিকম্পের খবর জানতে পারছিলাম সাজ্জাদ আরেফিন (গীটারিস্ট, De-illumination) ভাইয়ের ফেসবুক স্টেটাস থেকে ।
ভুমিকম্পের পরেই ফেসবুকে স্ট্যাটাসের লাইন দেখা যায় । যার অধিকাংশই “EARTHQUAKE!!!!”, “OMG !! Its Earthquake!”, “ay hay !! vumikompo !! ” etc. !
“আমার প্রিয় বন্ধু আসিফ মুসফেকুয সালেহীন এর ফেসবুক স্ট্যাটাস টা ছিল এইরকম,
ভুমিকম্পের সময় যা যা করনীয়
১. প্রথমেই একটা দৌড় ... ...................আপনার কম্পিউটারের দিকে
২.তারপর কম্পিউটার অন করুন
৩.তারপর ফেসবুকে লগিন করুন
৪.তারপর ফেসবুকে স্ট্যাটাস দিন " omg earthquake অথবা ওমাগো ভুমিকম্প " এমন কিছু টাইপের
... ... ৫.কিছুক্ষণ কমেন্ট আর লাইকের জন্য অপেক্ষা করেন
৬.এবার লগ আউট করে PC শাট ডাউন করে বন্ধ করুন
৭.এবার দৌড় দিন আর কোন নিরাপদ জায়গাতে অবস্থান করন
বিঃ দ্রঃ ফেসবুকে "ভুমিকম্প" নামে ফ্যান পেজ থাকলে সেটা লাইক দিতে ভুলবেন না
পরে অনেকেই স্ট্যাটাস কপি পেস্ট করছে ।সেইটা ব্যাপার না ব্যাপার হল, যারা ভূমিকম্পের সময় নিজের জীবন বাঁচানোর জন্যে দৌড় দেওয়ার আগেই পি.সি. অন করে ফেসবুকে লগ ইন করে স্ট্যাটাস আপডেট করতে চান তারা মোবাইল ফোনের (যেইগুলাতে নেট ব্যাবহার করা যায়) ফেসবুক এপ্লিকেশন দিয়েই ফেসবুকে স্ট্যাটাস টা আপডেট দিতে পারবেন। এতে সময় ও বাঁচবে আর আপনি জান বাঁচানোর জন্যে দৌড়াতে দৌড়াতেই স্ট্যাটাস দিতে পারবেন !! এক ঢীলে দুই পক্ষী আরকি !!!
১১ মে ২০১২ সন্ধ্যাঃ লেটেস্ট ভুমিকম্প এইটা ।। এইটাও টের পাই নাই।। কি মনে করে আব্বু-আম্মুর রুমে গেছি দেখি "breaking news" দেখাইতেসে !! বুঝেন অবস্থা !!
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১২ রাত ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




