somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিশোধ ও একটি আত্মজিজ্ঞাসা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মত প্রকাশের অধিকার সবার আছে । কিন্তু প্রশ্ন হচ্ছে মত প্রকাশের সীমানা নিয়ে ।
আপনি আমার নামে মিথ্যা অপবাদ বানিয়ে বানিয়ে বলবেন আর বলবেন এটা মত প্রকাশ ।
Freedom of Speech আর Hate Speech এর মাঝে যে পার্থক্য আছে তা বুঝিই না আমরা ।

আপনার বাবা মা তুলে গালি দিলে আপনি কি করেন ।
যদি আপনি বেশী ভালবাসেন আপনার বাবা মাকে তাহলে যে বলেছে তার উপর রাগ করে আপনি মারতে যান কিনা ।
যদি বেশী সহ্যশীল ও কমও ভালবাসেন হন তাহলেও কি করবেন একদিন দুইদিন দেখবেন তিনদিনের দিন আপনি যদি কিছু না করেন লোকে আপনাকেই গালি দেবে ।
আপনাকে যে ছোট থেকে বড় করে তুলেছে,মায়া মমতা দিয়ে আগলে রেখেছে তার কোন অপমান আপনি সহ্য করতে পারবেন না আপনি মানুষ হলে ।

আজকাল যাদেরকে অতি প্রগতিশীল বলে মুক্তমনের অধিকারী বলে বলা হয় তাদের অন্য ধর্ম নিয়া মাথা না ঘামালেও কেন ইসলাম নিয়েই তাদের মাথাব্যথা । যদি তারা নাস্তিকই হন তাহলে কেন শুধু ইসলামের পিছনেই শুধু কথা বলেন । তারা কি আসলে নাস্তিক না ইসলামবিদ্বেষী ।
তাদের শব্দচয়ন দেখে মনে হয় যেন চটি সাহিত্য লিখে চলছেন তারা ।

শার্লি হ্যাবদোর ১২ জন মারা যাওয়াতে যে তোলপাড় হয়েছে আমেরিকার চ্যাপেল হিলে তিনজন নিরপরাধ মুসলিম ছাত্র ছাত্রী মারা যাওয়ার পর তা কি হয়েছে ।
মিডিয়া এটা প্রকাশ করতে চায়নি । চায়নি পুরো বিশ্ব জানুক । দুনিয়ায় খালি মুসলিমরাই সন্ত্রাসী ।
অন্য সবাই সাধু ।
তারা মুসলিম ছিল এই তাদের অপরাধ ।

এখন অনেকের মায়াকান্না দেখছি কিন্তু যখন আল্লাহর নামে ও মহানবী(সাঃ) এর নামে কুৎসা রটানো হয় তখন তাদেরকে কখনও এক ফোটা আফসোস করতে দেখিনি ।
একবারও আল্লাহর মহিমা,রাসূল(সাঃ) এর উত্তম চরিত্র নিয়ে কথা বলতে দেখিনি ।
কয়েকদিন আগে ইসলাম নিয়ে একটি ব্লগে আমার লেখা দিয়েছিল ।বিষয় ছিল ভালবাসা দিবসের বিপক্ষে ।
তাকে ওই ব্লগ থেকে ইমেইল দিলে বলা হল এটি নাকি আক্রমণাত্মক , এই লেখা আগামীতে প্রকাশ করলে তাকে ব্যান করা হবে ব্লগে ।
অথচ সেই সময়েই অনেক ইসলাম বিরোধী লেখা ছিল ব্লগে ।
এই তাহলে মতপ্রকাশের অধিকার । এভাবে কি তার কণ্ঠরোধ করা যাবে ।
সে লিখবেই,লিখতে থাকবেই ।
আজ একজন সুন্নতি মানুষকে মেরে ফেললে হয়ে যায় জঙ্গি আর তা কেউ জানেওনা,কেউ জানাতেও চায়না ।
মিডিয়া জানাতেও চায়না আর তাদের কল্যাণেই অনেকেই হয়ে যায় শহীদ ।
সত্যকে কি কখনও লুকানো যায় । সত্য সত্যই থাকে ।

৯/১১ এর পর থেকে বিশ্বে মুসলমান সমানে বাড়ছে । হওয়ার কথা ছিল উল্টো ।
এখন মানুষ ইসলাম সম্বন্ধে পড়াশোনা করছে । জানছে ইসলাম কি ।
এমন কোন দেশ নেই এখন যেখানে এখন মুসলমান নেই । থেমে রাখা যায় কি সত্যকে ।

তারপরও কথা থেকে যায়,প্রতিশোধ শুধু প্রতিশোধই আনে । রক্ত আনে শুধু রক্তই ।
অসীর চেয়ে মসী বড় তাই কলমের জবাব কলম দিয়েই দেওয়াটাই উত্তম ।
তারা যত ঘৃণা ছড়াবে বিদ্বেষ ছড়াবে আমরা ততই শান্তির বাণী ছড়াব ।
তারা ১০ ব্লগে লিখে আমরা ১০০ ব্লগে লিখব । এটাই তো প্রতিশোধ ।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×