আজ থেকে সা.ই. ব্লগে নতুন একটি গ্রুপ ব্লগ যাত্রা শুরু করল।
পল্লীতথ্য হলো গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকার মান উন্নয়নে তথ্য ও পরামর্শ সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একটি তথ্যকেন্দ্র। বেসরকারী প্রতিষ্ঠান ডি.নেটের কারীগরি সহায়তায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এ সব কেন্দ্র স্থাপিত হয়েছে। এসব কেন্দ্র থেকে কৃষি, স্বাস্থ, শিক্ষা, আইন ও মানবাধিকার, অ-কৃষি উদ্যোগ, আত্ন কর্মসংস্থান, সচেতনতা, সরকারী সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও পরামর্শ সেবা প্রদান করা হয়।
সা.ই. এর পল্লীতথ্য গ্রুপে পল্লীতথ্য কেন্দ্র কার্যক্রম এর সাথে সম্পৃক্ত যে কেউ সদস্য হতে পারবে এবং এখানে পল্লীতথ্য সম্পর্কিত অভিজ্ঞতা, আইডিয়া, মতামতসহ পল্লীতথ্য সংক্রান্ত যে কোন বিষয়ে লেখা যাবে। তবে লেখা রিভিউ এর পরে জমা হবে এবং যে কেউ লেখাতে মন্তব্য করতে পারবে।
তথ্যের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাম্য।
পল্লীতথ্য সম্পর্কে বিস্তারিত জানতে
পল্লীতথ্য
বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক
পল্লীতথ্যের আর ও একটি ব্লগ
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


