somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ডাক সেবা!!!!!!!!!

২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্য ও যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগ অতিপ্রাচীন কাল থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যার প্রমাণ আমাদের ফোক গানে ও পাওয়া যায়, "নাই টেলিফোন নাইরে পিয়নএনাইরে টেলিগ্রাম/ বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পৌছাইতাম।"
পৃথীবি যখন যোগাযোগ ও তথ্য প্রযুক্তির উন্নতির সাথে এগিয়ে চলেছে তখন বাংলাদেশ কোন পথে হাটছে! আমাদের দেশে এখন ও এমন গ্রাম আছে যেখানে ডাকঘরই যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু আমাদের ডাক সেবার মান এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক হলে ও ব্লগারদের নিশ্চয় তা উদাহরণ হিসাবে জানাতে হবে না।
মোবাইল ফোন এর কল্যানে ডাকঘরে মানুষের ভিড় কমেছে ঠিকই কিন্তু এমন কিছু সেবা রয়েছে যার জন্য ডাকঘর ছাড়া উপায় নেই। আজ সবার ই জানা ডাকসেবার নিম্ন মানের জন্য দেশে কুরিয়ার সার্ভিস গুলি এত প্রসার লাভ করেছে। কিন্তু সরকারী অনেক দপ্তরে এখন ও কুরিয়ার সেবাকে গ্রহণ করা হয় না।
বিশেষ করে হাজার ও বেকার যখন চাকুরীর আবেদনপত্র কোন সরকারী দপ্তরে পাঠাতে চায় বিপত্তিটা বাধে তখন। বিজ্ঞপ্তিতে পরিস্কার লেখা "শুধুমাত্র ডাকযোগে" আবেদন পত্র প্রেরন করতে হবে। কিছুদিন আগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ এর জন্য আবেদন পত্র চাওয়া হয় এবং সেখানে ও যথারীতি একই কথা লেখা এবং আবেদনকারীরা আজ ও নিশ্চিত নয় তাদের আবেদন যথাসময়ে যথাস্থানে পৌছেছে। গত ১৫ জুলাই ছিল বাংলাদেশের কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেলের দপ্তরে বিভিন্ন পদে আবেদনের শেষ দিন এবং বাংলাদেশ ব্যাংক এবার অনলাইনে আবেদন নিলেও ব্যাংক ড্রাফট পাঠাতে হয়েছে ডাকযোগে এবং ব্যাংক ড্রাফট পাঠানোর ও শেষ দিন ছিল ১৫ জুলাই। আর পাঠাতে হবে ডাকযোগে।
১৪ তারিখ আমার একটি বিশেষ কাজে পোষ্ট অফিসের সেবা নেয়ার প্রয়োজন পড়ল। যথারীতি পোষ্ট অফিসে গিয়ে দেখি সামনের রাস্তা পর্যন্ত লম্বা লাইন। সেখান থেকেই চাকুরীর আবেদনের উপরোক্ত বিষয়গুলি জানতে পারি। সব মিলিয়ে প্রায় শ দুই লোক অপেক্ষা করছে লাইনে। অনেক ঠেলে ঠুলে ভিতরে ঢুকে দেখি এতবড় লাইন এর সেবাগ্রহীতাদের সেবা দিচ্ছেন একজন মাত্র মানুষ। কিন্তু গতি কচ্ছপ গতিকেও হার মানায়। এরই মাঝে কর্তভ্যরত ব্যক্তি ঘোষনা করলেন ১২:৩০ বেজে গেছে আর কোন জি.ই.পি. বুকিং নেয়া হবেনা, আর কোন জি.ই.পি. ফর্ম ও নেই । খোজ নয়ে জানলাম সকাল নয়টা থেকে সবাই লাইনে দাড়িয়ে আছে। মাত্র ১২ থেকে ১৫ টি আবেদন জি.ই.পি. করেছেন তিনি এই সাড়ে তিন ঘন্টায়।
চাকুরী প্রার্থীদের তখন দূর্বিসহ অবস্থা। অনেকে রওনা হলো জি.পি.ও. এর উদ্দেশ্যে আর কেউ কেউ আবেদন করতে না পেরে মন খারাপ করে যার যার গন্তব্যে ফেরত যেতে শুরু করল আবার কেউ কেউ একটু প্রতিবাদী হয়ে উঠল এবং কিছু গালিগালাজ ও করল। যাই হোক, আমি আমার কাজ ানেক কষ্টে শেষ করে বের হতে যাচ্ছি এমন সময় পিয়ন গোছের একজন বলল ভাই কি জি.ই.পি. করবেন?
- জি.ই.পি. এর সময় তো শেষ হয়ে গেছে।
- হ্যা সময় শেষ, কিন্তু আপনি করতে চাইলে করে দিতে পারব।
- কিভাবে করবেন আপনাদের তো ফর্ম নেই?
- এটা কোন বিষয় না, আপনি করতে চাইলে আসেন ব্যবস্থা করে দেই।
আবেদনকারীদের ভিতর পরিচিত কয়েকজন ছিল ওদেরকে ডাকলাম, ওরা যেন গভীর সমুদ্রে কোন একটা দ্বীপের দেখা পেল। কিন্তু তখন ও বুঝতে পারিনি ঘটনাটা কি। যখন ওরা জি.ই.পি. করতে গেল ১৪ টাকার জি.ই.পি. তে ডাকমাশুল দিতে হলো ৫০ টাকা করে।

হায়রে ডিজিটাল বাংলাদেশ, হায়রে আমাদের ডাক সেবা!!!:((
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×