গত ২ বছর ২ মাস সা.ই. ব্লগে ঘোরাঘুরি করছি। কখন ও মন চাইলে কোন পোস্ট দেই, না হলে কার ও পোস্ট এ মন্তব্য করি এভাবেই কেটে গেছে দুই বছরের বেশী সময়। এ সময়ে সব সময় যে ব্লগে নিয়মিত ছিলাম তা ও না। মাঝে মধ্যে ব্লগে আসতে মন চায় না যখন দেখি ছাগুরা ব্লগটাকে তাদের ব্যক্তিগত সম্পত্তি করে রেখেছে অথবা অনেক ভালো পোস্টে কোন হিট নেই কিন্তু নারী নামধারী ব্লগে যা খুশী তাই পোস্টে মন্তব্যের হিড়িক পড়ে গেছে।
এভাবেই কখন জানি ১২৪ টা পোস্ট দেয়া হয়ে গেছে!
আমার ব্লগ জীবনে অনেক ব্লগারদের কাছ থেকে পেয়েছি আন্তরিক সহযোগীতা। ব্লগে লিখতে লিখতে মনে হয়েছে আমরা যেন একই পরিবারের সদস্য। একদিন ব্লগে আসতে না পারলে কেন জানি খারাপ লাগে, আবার ব্লগে এসে যখন দেখি পরিচিত নিকগুলি অনলাইনে আছে তখন সত্যি এক ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়।
ব্লগ লিখতে লিখতে বৃত্তবন্দি, রাতমজুর, রাজামশাই, মিল্টন ভাই এদের ানেকের সাথে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ শুরু হয়েছে, মোবাইলে কথা হয় মুহব ভাই, বৃত্তবন্দি, রাকমজুর, আনিসুজ্জামান উজ্জ্বল সহ অনেকের।
যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সা.ই. ব্লগ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



