somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষরা মিথ্যেবাদী এবং নিখুঁত অভিনয়শিল্পী... .

১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে ছোটবেলা থেকেই সকল ক্ষেত্রেই নিজেদের যোগ্যতার প্রমান দিতে হয়।আমরা সেই যোগ্যতা প্রমানের চাপ নিয়েই বড় হই।আর সেই প্রমানের পালা আর শেষ হয় না।
আমাদেরকে ছোট বেলা থেকেই অনেক মিথ্যে শেখানো হয়।
ছেলেদের কাঁদতে মানা,কোন ব্যথা বা কষ্ট পেলে দেখাতে হবে আমার কিছুই হয়নি,ছেলে হয়ে কাঁদলে লোকে কি বলবে।সকল কষ্ট,আবেগ অনুভিতিগুলো সবসময় ভেতরেই চেপে রাখতে হয়।
কিন্তু,একজন পুরুষ যতই শক্তিশালী বা কঠিন হৃদয়ের হোক না কেন,সবার মত কোন কষ্ট বা ব্যথা পেলে তারও কান্না আসে।
.
এবং সব পুরুষরাই কাঁদে,যখন ...
বাবা কে কোন কস্টে দেখে।
মা কোন যন্ত্রণায় থাকে।
ভাই কোন বিপদে থাকে।
বোন যখন বিয়ে করে চলে যায়।
প্রিয় মানুষটা যখন কষ্ট দেয়।
সন্তান যখন কস্টে থাকে।
পরিবার যখন কোন সমস্যায় পড়ে।
.
পুরুষদের ত্যাগ এবং বিসর্জনগুলো বেশীরভাগ সময়ই চাপা পড়ে থাকে...
যোগ্যতা থাকার পরও আমাদের যখন কোন কাজ বা চাকুরী হয় না,তখন আমাদের নামের সাথে "বেকার" নামটা যোগ হয়ে যায়।আর এই "বেকার" শব্দটা আমাদের অনেকের কাছে অভিশাপের মত।
আমাদেরকে সবচেয়ে বড় যোগ্যতার প্রমান দিতে হয় বিয়ের সময়,
আমাদের বিয়ের সকল কিছু নির্ধারিত হবে,আমাদের ব্যাংক ব্যাল্যান্স কতবেশি আছে তার উপর।
আর যখন আমরা বাবা হই,
একজন বাবাকে প্রতিদিন সবকিছুর সাথে লড়াই করতে হয়,শুধুমাত্র তার পরিবারের সুখের জন্য।তবে সকল বাবাদের একটি হিংস্র এবং ভয়ঙ্কর রূপ আছে,সেটা তখনই দেখা যায়,যখন তার সন্তান বা পরিবার কোন বিপদে পরে বা কেউ তার পরিবারের ক্ষতি করতে চায়,সে তার পরিবারের জন্য যে কোন কিছু করতে প্রস্তুত থাকে,নিজের জান দিয়ে হলেও সে তার সন্তান এবং পরিবারকে রক্ষা করার চেষ্টা করে।আর বাবারা এমনই হয়।
.
এখন পুরুষরাও নির্যাতিত হচ্ছে,
কিন্তু সেই নির্যাতিত পুরুষরা বেশিরভাগ সময়ই চুপ থাকে লোকলজ্জা এবং সমাজের কারনে।আর যারা এর প্রতিবাদ করে তাদের বেশীরভাগই ন্যায় বিচার পায় না।
এবং, তখন খুব খারাপ লাগে,যখন পুরুষ নামের কিছু পশুর দ্বারা কেউ নির্যাতিত বা ধর্ষিত হয়,তখন সমাজ সেই পশুগুলোর সাথে পুরো পুরুষজাতীকে দোষারোপ করে।
.
.
.
শেষ কথা,
আমরা একসময় সবকিছু বুঝতে পারি,আস্তে আস্তে সব কিছুর সাথে নিজেদেরকে মানিয়ে নেই।একটি বড় গর্ত করে নিজেদের সকল স্বপ্ন,ইচ্ছে এবং চাওয়া পাওয়া গুলো সেখানে দাফন করে দেই।চোখের পানিগুলো আর বের হয় না ভেতরেই শুকিয়ে যায়।এরপর আমরা মিথ্যেবাদী হয়ে যাই যত কষ্টই হোক মুখে হাসি নিয়ে বলি ভালো আছি।আমরা যতদিন বেঁচে থাকি ততদিন এই ভালো থাকার অভিনয় এতটাই নিখুঁতভাবে করে করি যে,আমাদের এই অভিনয় গুলো কখনো কেউ ধরতে পারে না। :)
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজড়াদের ব্যাপারে ইসলামে কিছু বলা আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৬



একটু আগে তারাবী নামাজ পড়ে আসলাম। এসে ফেসবুক খুলতেই চোখে পড়লো, আমার এক আত্মীয় জুনায়েদ সাকীকে নিয়ে পোস্ট দিয়েছেন। সাকী সাহেব বুঝি সমকামীদের সমর্থন করেছিলেন। যেহেতু তিনি সমকামীদের... ...বাকিটুকু পড়ুন

=এলোরে ঐ রহমতের মাস=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫০


রহমতের মাস চলে এলো,
নেকি করো হাসিল এবার;
দানের হাত বাড়িয়ে-করো
সাধ্য মত চেষ্টা দেবার।

পরনিন্দা করো নাকো;
গীবত হতে দূরে থাকো;
মন ক্যানভাসে আল্লাহর নাম
দিবানিশি নীরব আঁকো।

নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত;
সকল সময় বলো সত্য,
ভালো কর্ম... ...বাকিটুকু পড়ুন

মহিয়সী

লিখেছেন রাজীব নুর, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০২



প্রেসক্লাবের সামনে এক মেয়ে চিৎকার করে উঠলো,
আমি এক মহিয়সী কন্যা।
দুষ্টলোকেরা আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলো!
প্রিয় নগরবাসী, আমার দিকে তাকান, আমার কথা শুনুন।
আমার বাবা আমায় এক... ...বাকিটুকু পড়ুন

মানুষের যৌনজীবন নিয়ে আপনার এত আগ্রহ কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৬


স্টিফেন হকিং একবার বলেছিলেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো নারীর মন। কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলে নিশ্চিতভাবে বলতেন, মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হলো বাঙালির মস্তিষ্ক — যেটি যেকোনো খবর,... ...বাকিটুকু পড়ুন

পবিত্র এ মাহে রমজানের শপথ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের... ...বাকিটুকু পড়ুন

×