কবিতা কেন লেখি . . ? - এ প্রশ্নটা জ্বালিয়েছে অজস্রবার, আর প্রতিবারই খুঁজে পাইনি কোন সদুত্তর। অবশেষে মেনে নিয়েছি হুদাই এই লেখা-লিখি বা বিতৃঞ্চাচ্ছন্ন ভালবাসার আশ্রয় এ ঘোর মগ্নতা। তাই যেতে যেতেই ফিরে আসতে হয় ছন্দ-শব্দের কাঁটা-কুঁটি খেলায়।
"কবিতার জন্য কবিতারা জন্মাক,
সব কথক না হোক কবি আর পৃথিবী না হোক কাব্যময়;
তবু কবিতারা জন্মাক।"
কবিতা দিয়ে দেশ উদ্ধারে নামিনি, চাইনি কোন বিপ্লব ঘটাতে। ডান বা বামপন্থী মতবাদে ভারাক্রান্ত বাহবা কুড়াঁনোর ইচ্ছেরা থাক স্বেচ্ছা নির্বাসনে। তবুও লিখে যাই, আজও বারে বার ফিরে যাই আপনার ঘোরে- আপন করে লুটে নিতে সব সুখ; কবি-জ্বরে জ্বরাগ্রস্থ মসী মুখ ডোবায় বারুদের শরবতে।
অবশেষে স্বার্থপরের মত শুধু নিজেরই জন্য লিখে যাই . . ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



