অথবা মহাকালের ঘুনে চিত্রকল্প
যদিও বা নিরস, তবু কি নয় গল্প..?
ভাবতে ভাবতে নামে নির্ঘুম সকাল।
রাজ্যের নৈরাশ্য ভর করা কবিতারা
মেঝেতে ছড়ানো স্যালাইনের উপরে
হয়েছিল কাঁকড়ার মত অস্থিরতা
আর কেঁপেছিল বোধ ক্ষয়ে ক্ষয়ে হেঁটে...
'অবশেষে'-শব্দটি আবার স্ব-মহিমায়
মস্তিষ্কের চিন্তাশীল কোষ গুলোতেই
দৃপ্ত পদক্ষেপে খোঁজে রোজ খতিয়ান;
স্বপ্ন-বন্দী ভাষা-বর্ণমালার গণিত
থাকুক না অলসতায় লেপ্টে একাই
শব্দ-ছন্দে এলো হোক হিসাব বিজ্ঞান।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



