একা একাই বোকা মনের স্বপ্ন আঁকা,
শহুরে কাক'দা টুপ করে হেগে দিলে
ঝুপ করে কেটে পড়ে লীন স্থবিরতা।
শূন্যতায় মৌনতা মাখামাখি নিরাশ
তবু ঋণী রক্তজবা দুই কুঁড়ি চোখ
সব বেশ্যা মায়ের ভোগেই বলি হোক
দগ্ধ পুঁজের শরাবে মাতঙ্গী পিশাচ।
মেঘলা দুপুরে সকাল নেমে এলেই
ধার্মিকতা মগ্ন সব শব্দ যন্ত্রেরাও
যন্ত্রণায় কাঁপিয়েও যে ক্ষান্ত হয়নি;
আগুনের চাকায় ক্লান্তির পদধ্বনি
শোনা সেই ছাদ-বারান্দার রোদটাও
নিঝুমের সংজ্ঞা বা পরাজয় চেনেনি।
(আবারও একটি সনেট লেখার চেষ্ট করলাম। অবশ্য সনেটের "স"-ও হচ্ছে কিনা বুঝতাছি না।)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


