somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র‌্যাবের সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ :(

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া র‌্যাবের সদস্যসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার ব্যাটালিয়ন পর্যায়ে কয়েক দফা পতাকা-বৈঠকের পর রাত দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁদের হস্তান্তর করা হয়।

গতকাল বিকেল তিনটার দিকে উপজেলার সিন্দুরখান সীমান্তের ১৯৪৪ নম্বর সীমানাখুঁটির নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে ভারতীয় একদল মাদকদ্রব্যের চোরাকারবারি র‌্যাবের সদস্য শফিকুল ও স্থানীয় সোর্স সুব্রতকে ধরে নিয়ে যায়।

আজ শুক্রবার সকালে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেল তিনটার দিকে র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা মাদকদ্রব্য চোরাকারবারিদের ধরতে সিন্দুরখান ইউনিয়নের কাছে ভারতীয় সীমান্তবর্তী কুঞ্জবন গ্রামে অভিযান চালান। একপর্যায়ে সেলিম নামে মাদকদ্রব্যের একজন ব্যবসায়ীকে র‌্যাবের সদস্যরা আটক করেন। চোরাকারবারিদের ধাওয়া করে র‌্যাবের একজন সদস্য ও সোর্স ভারতীয় সীমান্তে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় চোরাকারবারিরা এক হয়ে ওই দুজনকে ধরে ভারতে নিয়ে যায়।
বিজিবি সিন্দুরখান সীমান্ত ফাঁড়ির হাবিলদার শহিদুল ইসলাম দুজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাটি জানার পর সিন্দুরখান সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাব্বির বিএসএফের চাম্বুবস্তি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভারতীয় চোরাকারবারিদের হাতে আটক দুজনকে উদ্ধার করে বিএসএফ ফেরত দেয়।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের পরিচালক এএসপি মঞ্জুর আহমেদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় র‌্যাবের সদস্য শফিকুল ইসলাম সাদা পোশাকে ছিলেন। তবে তাঁর সঙ্গে পরিচয়পত্র ছিল।

১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুর রহিম বলেন, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা-বৈঠকের পর রাত দেড়টার দিকে র‌্যাবের সদস্য ও সোর্সকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×