সত্য বলা যায় না বাংলাদেশে? সব সম্ভবের দেশ আমার সোনার বাংলাদেশ। যেখানে সত্য বলা যায় না, মিথ্যা বলা মহাপাপ প্রবাদ আছে। কিন্তু এখন দেখছি সত্য বলাটাই মহাপাপ, অন্ত:ত বাংলাদেশে। স্রোতের বিপরীতে চলো নাকো তুমি, নইলে পদে পদে হবে তোমার বিপদ। সবসময় দালালি আর সু্বিধাবাদিতা নিয়ে চলতে হবে পথ, তাহলেই তুমি সব কিছু করতে পারবে জয়। সতঝ বলার কারণে বাংলার ভুখানাঙ্গা নিরন্ন সাধারণ মানুষের বন্ধু সময়ের সাহসী অকুতোভয় সাংবাদিক জাহাঙ্গীর আলম আকাশ ব্লগে টিকতে পারেনি। আর একই কারণে আমাকেও নিরাপদ অবস্থান থেকে সাধারণ অবস্থানে আসতে হলো। তাতে হী হলো, দেশের ৯০ ভাগ মানুষই সাধারণ অবস্থানে আছে। যাদের মাথার উপরে শুধু বিশাল আকাশ, যাদের ঘর আছেতো চাল নেই, চাল আছেতো চুলো নেই, শার্ট আছেতো প্যান্ট (লুঙ্গি) নেই, একবেলা পেটপুরে খায়তো দু'বেলা উপোস থাকেন, যারা নির্লোভ, নিরহংকারী। তাদের দলে থাকতেইতো মজা বেশি। আর যারা তথাকথিত শিক্ষিত শ্রেণী বলে পরিচিত সেই ভদ্র মানুষগুলোর ভেতরে যত হিংসা, বিদ্বেষ, সুবিধাবাদী আর দালালিপনা। তাদের সাথেইতো থাকতে চাই না আমি।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


